স্থানীয়রা দখলে নিয়েছে ডিআইজি মোজাম্মেলের বাগানবাড়ি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সুনামগঞ্জ সদরে বিতর্কিত বাগানবাড়ির জন্য কেনা পাহাড়ের জমি দখল করছে স্থানীয় লোকজন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় প্রভাবশালীরা সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তগ্রাম চিনাউড়ায় এসে চিনাউড়া পাহাড়ে অতিরিক্ত ডিআইজির কেনা জমি দখল করতে শুরু করে। তারা পাহাড়ের গাছপালা কেটে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দিয়েছে বলে জানা গেছে।
এদিকে, অতিরিক্ত ডিআইজির কেনা জমি পাহাড়ি এলাকা ও পাহাড়ি আকৃতির হওয়ায় বেপরোয়া দখলে গেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই এই জমি প্রশাসনের জিম্মায় নেওয়ার দাবি জানায়েছেন পরিবেশবিদরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের একজন স্থানীয় কর্মচারী এসব জমি দেখাশোনা করেন। বাগানবাড়িটির জমি দখল ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এই নিয়ে সোমবার কান্দিগাঁও গ্রামে সালিস বৈঠক বসে।
সালিসে উপস্থিত স্থানীয় এক জনপ্রতিনিধি ওই জমি দখলের জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন। এর পরই স্থানীয় কিছু লোকজন কোদাল, খন্তা, বাঁশ নিয়ে পাহাড়ে গিয়ে দখল নিতে শুরু করে।
সালিসের উপস্থিত একজন জানায়, সালিসে উপস্থিত কয়েকজন উন্নয়ন সংগঠক বিষয়টি দ্রুত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে জানান। উপদেষ্টা জেলা প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশনা দিলে প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মান্নানকে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়।
উন্নয়ন সংগঠক সালেহীন চৌধুরী শুভ বলেন, অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের এক কর্মচারীর সঙ্গে স্থানীয় এক ভূমি মালিকের বিরোধ চলছে। এর জেরে সোমবার এক সালিস বৈঠক বসে। ওই বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডিআইজির সম্পদ অবৈধ বলে উল্লেখ করে লোকজনকে দখলে উৎসাহিত করেন।
সালেহীন চৌধুরী শুভ বলেন, সালিসের পরই শুরু হয় দখল উৎসব। কিন্তু ভূমিটি পাহাড় ও টিলা হওয়ায় এমন অবাধ দখলে পরিবেশ ধ্বংসের আশঙ্কা রয়েছে। তাই আমাদের দাবি, ডিআইজির এই সম্পদ দখলদারদের বদলে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া উচিত। না হলে পরিবেশ বিপর্যয় ঘটবে।
এই বিষয়ে সুনামগঞ্জ সদরের ইউএনও মৌসুমী মান্নান বলেন, ‘পাহাড় দখলের খবর পেয়ে আমরা রওনা দিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দখলদারদের নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছি। ঘটনাস্থল থেকে ফিরে এসে আমরা এই বিষয়ে প্রতিবেদন দেব।’
জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের উত্তর কান্দিগাঁও, ছিনাউড়া হাসাউড়া মৌজায় প্রায় ২০ একর, বনগাঁও ও সুন্দাউড়া মৌজায় আরো ৩০ একরের মতো জায়গা নিজ নামে কেনেন গাজী মোজাম্মেল।
জমি কেনার বিষয়ে সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামুন/
পাঠকের মতামত:
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













