ঋণের কিস্তি পরিশোধে সময় বাড়ানোর অনুরোধ ব্যাংক মালিকদের
নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের সময় আরও ৬ মাস বাড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
তবে এই অনুরোধের বিরোধিতা করেছেন সংগঠনের একাধিক সদস্য। সংগঠনটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত চিঠিটি কেন্দ্রীয় ব্যাংকে গত ৩১ জুলাই পাঠানো হয়। তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন আব্দুর রউফ তালুকদার। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে পরে তিনি পদত্যাগ করেন।
ব্যাংক মালিকদের সংগঠনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘মেয়াদি ঋণ কিস্তি পরিশোধের নির্ধারিত তারিখ থেকে পরবর্তীতে ৬ মাস পর থেকে ওভারডিউ হিসেবে বিবেচনা করা হতো। তবে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ম বদল করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে, ৩ মাস পর হলে এবং আগামী বছরের ৩১ মার্চ থেকে পরিশোধের নির্ধারিত তারিখের পরদিন থেকেই ওভারডিউ পিরিয়ড ধরা হবে বলে জানানো হয়।’
সংগঠনটি বলছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের পরিবর্তে আগামী বছরের ৩১ মার্চ থেকে কার্যকর করার প্রয়োজনীয়তা আছে।’
তবে বিএবির বেশ কয়েকজন সদস্য জানিয়েছে, এই চিঠি দেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তারা জানান, ‘সাধারণত বিএবিতে আমাদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। চেয়ারম্যান নিজের ইচ্ছামতো সংগঠনটি চালান।’
দেশের যে ব্যাংকগুলো এখন ভালো করছে, এসব ব্যাংকের অংশগ্রহণ সংগঠনের এক্সিকিউটিভ কমিটিতে খুব বেশি নেই। ফলে এই চিঠির উল্লেখিত দাবিগুলো সব ব্যাংকের দাবি কিনা, এ বিষয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তারা।
চিঠির দাবিগুলো খুব ‘রিগ্রেসিভ’ মন্তব্য করে একটি শীর্ষস্থানীয় ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন এবং তার পরবর্তী অস্থিরতার কারণে অবশ্যই ব্যবসায়ের ক্ষতি হয়েছে। তবে এর কারণে এমন কোনো ক্ষতি হয়নি যে ব্যবসায়ীদের এমন সুবিধা দিতে হবে। সুশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলো খুবই ভাল ছিল, এর বাইরে না গেলেই ভালো।’
এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এসব সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আইএমএফের থেকেও এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। নতুন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে।
মিজান/
পাঠকের মতামত:
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং










