যেভাবে দেশ ছাড়লেন শেয়ারবাজারের খলনায়ক সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজোয়ারের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে তাঁর বেশ কয়েকজন মন্ত্রী-এমপি দেশ থেকে পালিয়েছেন।
সেই সময় পালিয়েছেন শেয়ারবাজারের খলনায়ক শেখ হাসিনা সরকারের শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও। বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার শেয়ারবাজারে ‘দরবেশ’ হিসাবে বেশি পরিচিত।
শেয়ারবাজার ও ব্যাংক খাতে অসংখ্য কেলেঙ্কারির অগ্রনায়ক বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান আওয়ামীলীগ সভানেত্রী ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে করে পালিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করায় সরকারের দমনপীড়ন ও হত্যাযজ্ঞ বাড়তে থাকে। পরবর্তীতে ওই আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। আন্দোলন মোকাবেলায় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড ও সেনাবাহিনীকে মাঠে নামানোর পরও তা নিয়ন্ত্রণে আসায় ভয়ে সরকারের অনেক মন্ত্রী, এমপি ও আওয়ামীলীগ নেতা রোববার রাতের মধ্যে বিদেশে পালিয়ে যান।
বিবিসি জানিয়েছে, সালমান এফ রহমানও রোববার রাতে বিদেশ পালিয়েছেন বলে নানা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল। কিন্তু সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করা পর্যন্ত তিনি দেশেই ছিলেন। বিবিসর প্রতিবেদন অনুসারে, সোমবার (০৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর তাকে, তার বোন রেহানা ও সালমান এফ রহমানকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে তাদেরকে ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গজিয়াবাদ হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। তখন থেকে তাঁরা বিমানঘাঁটির কাছের একটি নিরাপদ স্থানে অবস্থান করছিলেন।
এদিকে, ভারতের ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সঙ্গীরা একে একে দিল্লী ছাড়তে শুরু করেছেন। তবে কে কে দিল্লী ছেড়েছেন, তাদের গন্তব্য কোথায় তা জানাতে পারেনি পত্রিকাটি। দিল্লী ছেড়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে সালমান এফ রহমান আছেন কিনা, নাকি তিনি হাসিনার সঙ্গে দিল্লীতেই অবস্থান করছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসর প্রতিবেদনে বলা হয়, সালমান এফ রহমান হচ্ছেন ১৯৭৫ সালে জাতির জনকের সঙ্গে ঘাতকের গুলিতে নিহত শেখ হাসিনার ভাই শেখ কামালের বন্ধু। দেশের পরিস্থিতি যে ক্রমেই সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটি তিনি ৫ আগস্টের আগেই বুঝতে পেরেছিলেন।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসারে, তিনি শেখ হাসিনাকে দায়িত্ব ছেড়ে দিয়ে নিরাপদে সরে যাওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু একরোখা শেখ হাসিনা তাতে কর্ণপাত করেননি।
তবে পরবর্তীতে আন্দোলনকারী ছাত্র-জনতার বিশাল মিছিল গণভবনের দিকে এগিয়ে আসতে থাকলে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের পরামর্শ এবং শেখ রেহানা ও সজিব ওয়াজেদ জয়ের অনুরোধে তিনি পদত্যাগে সম্মত হন।
এএসএম/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









