যুক্তরাজ্যের নির্বাচনে জয় পেলেন চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী
নিজস্ব প্রতিবেদক : এবারের যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন ৩৮ জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। এরমধ্যে জয় পেয়েছেন ৪ জন। এরা সবাই সরকার গড়তে যাওয়া লেবার পার্টির সদস্য। চারজনই আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিজয়ীরা হলেন- ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে রুপা হক, হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে আসন থেকে টিউলিপ সিদ্দিক, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনিগ্রিন আসন থেকে রুশনারা আলী, পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে আপসানা বেগম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপও এই নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
অন্যদিকে রুপা হক এর আগেও ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
লেবার পার্টির আরেক বিজয়ী ব্রিটিশ–বাংলাদেশি প্রার্থী রুশনারা আলী এই নিয়ে পঞ্চমবার দেশটির পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন।
আর এই নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন লেবার পার্টির আরেক প্রার্থী আফসানা বেগম।
এবারের নির্বাচনে লেবার পার্টি মোট ৮ ব্রিটিশ বাংলাদেশিকে মনোনয়ন দেয়। এই চারজন ছাড়া বাকিরা নির্বাচনে বিজয়ী হতে পারেননি।
এরমধ্যে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থীর কাছে হেরেছেন গর্ডন অ্যান্ড বোচান আসনে লেবার পার্টির মনোনয়ন পাওয়া নুরুল হক আলী, ব্রিগ অ্যান্ড ইমিংহাম থেকে নাজমুল হোসাইন, উইথহামের রুমী চৌধুরি আর নর্থাম্পটনশায়ার সাউথের রুফিয়া আশরাফ।
অন্যদিকে, এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির হয়ে নির্বাচনে অংশ নেওয়া দুই বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থীই পরাজিত হয়েছেন। এরা হলেন, লন্ডনের টটেনহাম আসন নির্বাচন করা আতিক রহমান ও ইলফোর্ড সাউথের সৈয়দ সাইদুজ্জামান।
এই দুই দলের বাইরেও অন্য রাজনৈতিক দলের মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবেও বেশ কয়েকজন ব্রিটিশ–বাংলাদেশি নির্বাচনে প্রার্থীতা করেছেন। এদের মধ্যে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে মনোনয়ন পান ৬ জন। তবে এদের কেউই নির্বাচনে জয়ী হতে পারেননি।
এরা হলেন, ইলফোর্ড সাউথ থেকে গোলাম টিপু, বেডফোর্ডে প্রিন্স সাদিক চৌধুরি, হেকনি সাউথে মোহাম্মদ সাহেদ হোসাইন, আলট্রিচহাম অ্যান্ড সেল ওয়েস্টে ফয়সাল কবির, ম্যানচেস্টার রসলমোতে মোহাম্মদ বিলাল আর স্টার্টফোর্ড অ্যান্ড বো আসনে পরাজিত হয়েছেন হালিমা খান।
স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি থেকে মনোনয়ন পাওয়া নাজ আনিস মিয়াও পরাজিত হয়েছেন। তাঁর নির্বাচনী আসন ছিল ডুনফারমলাইন অ্যান্ড ডলার।
রিফর্ম পার্টির মনোনয়ন পাওয়া একমাত্র ব্রিটিশ–বাংলাদেশি রাজ ফরহাদও ইলফোর্ড সাউথ আসন থেকে হেরেছেন। নির্বাচনে হেরেছেন লিবারেল ডেমোক্র্যাটস থেকে মনোনয়ন পাওয়া রাবিনা খানও। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন স্ট্যাটফোর্ড অ্যান্ড বো থেকে।
এবারের নির্বাচনে গ্রিন পার্টি থেকে মনোনয়ন পাওয়া ৩ বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থীই পরাজিত হয়েছেন। এরা হলেন ইলফোর্ড সাউথ থেকে নির্বাচন করা সাইদ সিদ্দিকী, ওল্ডহাম ওয়েস্ট অ্যান্ড রয়টনে সাইদ শামসুজ্জামান শামস এবং লেস্টার সাউথ আসনের শারমিন রাহমান।
দলীয় প্রার্থীদের পাশাপাশি এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ। তবে এরা কেউই জয়ী হতে পারেননি।
প্রার্থীরা হলেন-ওয়েইছ ইসলাম, আজমাল মাশরুর, সুমন আহমেদ, সাম উদ্দিন, এহতেশামুল হক, ওমর ফারুক, নিজাম আলী, নূরজাহান বেগম, হাবিব রহমান, আবুল কালাম আজাদ এবং রাজা মিয়া।
এএসএম/
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













