যুক্তরাজ্যে লেবার পার্টির জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডু্বি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির।
যদিও আগেই বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছিল যে নির্বাচনে কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’ হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।
শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ৩৬২ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ৮৩টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৫১টি আসনে।
সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত ৩২৬টি আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতোমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে।
আশা করা হচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া লেবার পার্টি ৪১০টি আসনে জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে ১৩১ আসনে।
বিবিসির পূর্বাভাস মতে, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি পাবে ১৪৪টি আসন।
এদিকে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয়ের অর্থ হচ্ছে স্যার কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, ‘পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই.. এটা আমাদের জন্য দেওয়ার সময়’।
এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। তবে জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ প্রথম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
এদিকে ২০১০ সালের পর আবারও ডাউনিং স্ট্রীটে একজন লেবার প্রধানমন্ত্রী আসতে চলেছেন। অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে কারণ ঋষি সুনাক নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে মনে হচ্ছে।
কনজারভেটিভ অর্থাৎ টোরিরা লিবারেল ডেমোক্র্যাট ও নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির দিক থেকেও চ্যালেঞ্জের মুখে আছে। কারণ এই দল দুটি আগের চেয়ে বেশী আসন পাচ্ছে বলে দেখা যাচ্ছে।
জনমত সমীক্ষায় অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও গত মে মাসে, প্রয়োজনের থেকে অনেক আগে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ঋষি সুনাক। যা তার প্রতিপক্ষকে তো বটেই, নিজের দলকেও চমকে দিয়েছিল। তিনি আশা করেছিলেন, এর মধ্যে লেবারদের সঙ্গে ব্যবধান তিনি কমিয়ে ফেলবেন।
কিন্তু নির্বাচনে তার প্রচার সেভাবে সাড়া ফেলতে পারেনি। লেবার নেতা কিয়ার স্টারমারকে ক্ষমতায় আনার জন্য যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে, তা নয়। তবে, তিনি যে পরিবর্তনের সহজ-সরল বার্তা দিয়েছেন, তা ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
তারিক/
পাঠকের মতামত:
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













