শেয়ারবাজার উন্নয়নে গবেষণার গুরুত্ব অনেক : শেখ শামসুদ্দিন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজার উন্নয়নে গবেষণার গুরত্ব অনেক। গবেষণা শেয়ারবাজারের কাংখিত উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে পারে।
আজ বুধবার (২৬ জুন) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিএসইসির এই কমিশনার বলেন, শেয়ারবাজারে কাংখিত উন্নয়নে বিআইসিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারের উন্নয়নে আমাদের বিষদভাবে চিন্তা করতে হবে এবং কিভাবে শেয়ারবাজারের উন্নয়ন করা যায় সে বিষয়ে গবেষণা করতে হবে।
তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় আকারে ও দীর্ঘ মেয়াদে অর্থের সংস্থানের ক্ষেত্রে শেয়ারবাজার অগ্রণী ভূমিকা রাখতে পারে। এই ধরনের অর্থায়ন ব্যাংকিং সেক্টর থেকে করা সঠিক কাজ নয়। তবে নানাবিধ কারণে আমাদের দেশে এটি এখনো প্রচলিত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ও আলোচক হিসেবে বিআইসিএমের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনলাইনে সংযুক্ত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, উন্নত দেশে শেয়ারবাজার থেকেই দীর্ঘ মেয়াদী অর্থের সংস্থান করা হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় ভিন্ন চিত্র।
তিনি বলেন, আমাদের দেশে ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে দীর্ঘ মেয়াদী অর্থের সংস্থান করতে দেখা যায়। দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থ বাজার ও শেয়ারবাজারের সকল প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
আলোচক ফয়সাল আহমেদ খান বলেন, আমাদের দেশের ঘাটতি বাজেটের অর্থায়ন মূলত ব্যাংকিং খাত থেকে করা হয়। কোন দেশের ব্যাংকিং খাত থেকে সরকার এতো অর্থের সংস্থান করলে প্রাইভেট খাতে তার বিরূপ প্রভাব পড়ে। তাই এই বিরূপ প্রভাব দূর করতে শেয়ারবাজার থেকে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা যেতে পারে।
অনুষ্ঠানে বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ বিআইসিএমের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
মিজান/
পাঠকের মতামত:
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

