আফগানিস্তানকে গুড়িয়ে শুরু ভারতের সুপার এইট
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট পর্বটা দারুণভাবে শুরু করেছে ভারত। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
ব্রিস্টনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৪ রানে অলআউট হয় আফগানরা। ২৮ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।
বৃহস্পতিবার (২০ জুন) টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া।
নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে ৭ রানে ৩ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ।
ইনিংসের প্রথম ওভারে চার-ছক্কা হাঁকানো আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন। বুমরাহর বলে উইকেটে পেছনে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১১ রান।
এরপর সুবিধা করতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মাত্র ২ রান করে বুমরাহর শিকার হয়েছেন তিনি। তিনে নেমে ইব্রাহিম জাদরানও একই পথে হেটেছেন। তাতে ২৩ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা।
তবে গুলবাদিন নাইব-আজমতউল্লাহ ওমরজাইরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দল। ভারতের দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ। এই পেসার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে আজও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি রোহিত-কোহলি জুটি। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন রোহিত। ১৩ বলে ৮ রান এসেছে তার ব্যাট থেকে। ভারত অধিনায়ককে বিদায় করে ১১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ফজল হক ফারুকি।
রোহিত দ্রুত ফিরলেও তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেন ঋষব পান্ত। এই উইকেটকিপার ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন বেশ সাবলীল ব্যাটিং করেছেন।
তবে ১১ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। আসরে এখনও পর্যন্ত রানের দেখা না পাওয়া কোহলি আজ দুই অঙ্কে পৌঁছেও ইনিংস বড় করতে পারেননি।
রশিদ খানকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৪ রান।
৬২ রানে তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। এই মিডল অর্ডার ব্যাটার উইকেটে এসেই কাউন্টার অ্যাটাক করেছেন। তাতে সামনে বল ফেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আফগান বোলারদের। দলের পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৮ বলে ৫৩ রান করেছেন তিনি।
সূর্যকুমারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেতে আসেন হার্দিক পান্ডিয়া। যদিও তিনি ফিনিশিংটা ঠিকমতো দিয়ে আসতে পারেননি।
১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। শেষদিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের ইনিংস হার্দিকের অভাব কিছুটা হলেও পূরণ করেছে।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





