ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

তানজিম সাকিবকে শাস্তি দিল আইসিসি

২০২৪ জুন ১৯ ০৫:৪২:৪৭
তানজিম সাকিবকে শাস্তি দিল আইসিসি

ক্রীড় প্রতিবেদক : আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

তানজিম সাকিবকে যে ঘটনার জন্য আইসিসি শাস্তি দিয়েছে, সেটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য। ওই ম্যাচে নেপাল রান তাড়ার তৃতীয় ওভারে দলটির অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তানজিম সাকিব।

একপর্যায়ে ওই ম্যাচে রোহিতের গায়ে আলতো করে ধাক্কাও দেন তানজিম সাকিব। যার জেরে এই শাস্তি। ওই ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেন তানজিম সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠে ২১ বছর বয়সী পেসারের হাতে।

ক্রিকেটের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইসিসি জানিয়েছে, সাকিব সংস্থাটির আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন। যে ধারা একজন খেলোয়াড়, একজন সাপোর্ট পার্সোনাল, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে (আন্তর্জাতিক ম্যাচে একজন দর্শকসহ) অনুপযুক্ত শারীরিক যোগাযোগের সাথে সম্পর্কিত।

মাঠের আম্পায়ার আহসান রাজা এবং স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা তানজিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তানজিম সাকিব তার দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসনের সুপারিশ মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে