ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বৃষ্টিতে ভারত-কানাডা ম্যাচও পণ্ড

২০২৪ জুন ১৬ ০০:০৪:৩০
বৃষ্টিতে ভারত-কানাডা ম্যাচও পণ্ড

ক্রীড়া প্রতিবেদক : ফ্লোরিডার লডারহিলে এর আগে নেপাল-শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচ দুটি বজ্রবৃষ্টিতে পণ্ড হয়েছে।

একই পরিণতি বরণ করেছে ভারত-কানাডা ম্যাচটিও। ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে ‘এ’ গ্রুপের ম্যাচটিও।

শনিবার লডারহিলে বৃষ্টি হয়নি, কিন্তু সেন্ট্রাল বোর্ড পার্কের আউটফিল্ড আগের বৃষ্টির কারণে ভিজে গেছে। নির্ধারিত সময়ে টস না হওয়ায় আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

যার কারণে ফ্লোরিডার এই মাঠটি টি-টোয়েন্টি বিশ্বকাপে টস ছাড়াই সবচেয়ে বেশি ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার এমসিজির পাশে নাম লিখিয়েছে।

অবশ্য আজকের ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। আগের দিন আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ পরিত্যক্ত হওয়ায়, যুক্তরাষ্ট্র ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেছে।

এর আগে ভারতও টানা তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে