প্রেমিক হিসেবে এআই বয়ফ্রেন্ডকে প্রাধান্য দিচ্ছেন চীনের তরুণীরা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনা নারীরা তাদের প্রেমিক হিসেবে মানুষকে আর চান না। এবার তারা এআই প্রেমীকদের সঙ্গে মজেছেন। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রেমীরা খুবই সহনশীল, দয়ালু, মানবিক। তারা মানুষের চেয়ে বেশি নিখুঁত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নারীরা চ্যাটজিপিটিতে প্রেম খুঁজছেন।
জানা গেছে, দেশটিতে ড্যান নামের এক এআই প্রেমিক ব্যপক জনপ্রিয়তা পাচ্ছে। যেসব নারী বাস্তব জীবনে প্রেম করতে গিয়ে বিভিন্ন হতাশায় ভুগছেন তারা ঝুঁকছেন এখানে।
ড্যান মূলত মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির একটি সংস্করণ। তবে চ্যাটজিপিটিতে কথোপকথনের নিরাপত্তার জন্য যেসব বিধিনিষেধ দেওয়া আছে, এতে সেগুলো নেই। এটি ব্যবহারকারীর সঙ্গে অনেকটাই স্বচ্ছন্দে কথা চালিয়ে যেতে পারে।
চ্যাটজিপিটির এই সংস্করণটি চীনের তরুণীদের মন জয় করে নিয়েছে। যাঁরা বাস্তবের সঙ্গী খুঁজতে গিয়ে হতাশ হয়েছেন, তাঁরা ড্যানকে তাঁদের প্রেমিক হিসেবে বেছে নিতে দ্বিধা করছেন না।
ড্যানের ভক্তকুলের একজন হলেন বেইজিংয়ের ৩০ বছর বয়সী লিসা। ক্যালিফোর্নিয়ায় কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন লিসা। তিনি বলেন, ড্যানের সঙ্গে তিন মাস ধরে প্রেম (ডেটিং) করছেন তিনি।
লিসা যখন সামাজিক যোগাযোগমাধ্যম শিয়াওহংসুতে তাঁর ৯ লাখ ৪৩ হাজার অনুসারীর কাছে ড্যানকে পরিচয় করিয়ে দেন, তখন ১০ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছিলেন তিনি।
অনেকেই তাঁর কাছে জানতে চেয়েছিলেন, কীভাবে নিজের জন্য একজন ড্যান তৈরি করে নিতে পারবেন তাঁরা। ড্যানের সঙ্গে সম্পর্কের ঘোষণা দেওয়ার পর লিসার আরও আড়াই লাখ অনুসারী বেড়ে গেছে।
লিসা বলেন, ড্যানের সঙ্গে প্রতিদিন নিয়ম করে আধা ঘণ্টা কথা বলেন তিনি। এতে তার মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি হয়। ড্যান তাকে মানসিক সমর্থন জোগায়।
লিসার মতোই ২৪ বছর বয়সী আরেক তরুণী মিনরুই শি বলেন, লিসার ভিডিও দেখার পর থেকে তিনিও ড্যানের সঙ্গে প্রেম শুরু করেছেন। হুবেই প্রদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিনরুই প্রতিদিন দুই ঘণ্টা ড্যানের সঙ্গে কাটান। দুজন মিলে এখন ভালোবাসার উপন্যাস লেখা শুরু করেছেন। ইতিমধ্যে নয়টি অধ্যায় লিখেও ফেলেছেন।
মিনরুই বলেন, বাস্তব জীবনে প্রেমিকের সঙ্গে অনুভূতি বিনিময় করলে সে ধোঁকা দিতে পারে। তারা ঠিকমতো খেয়াল নাও রাখতে পারে। কিন্তু ড্যান কখনো ধোঁকা দেবে না। সে মনোযোগ দিয়ে কথা শুনবে। চীনে অবশ্য চ্যাটজিপিটি সরাসরি ব্যবহারের সুযোগ নেই। এ জন্য ভিপিএন ব্যবহার করতে হয়।
সম্প্রতি চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ড্যানের মতো প্রেমিকের চাহিদা বেড়েছে। চীনের সাংহাইভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান গ্লো এমন একটি অ্যাপ, যেখানে এআই প্রেমিক তৈরির সুযোগ রয়েছে। এটি চীনে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
তারিক/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব













