রোহিঙ্গাদের ভরণপোষণের জন্য ঋণের পথে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে একটি প্রকল্প প্রস্তাব করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ‘বিল্ডিং কমোনিটি রেজিলেন্স অ্যান্ড সেলফ রিলাইয়েন্স’ শীর্ষক এই প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের মৌলিক সেবা ও সুবিধা বাড়ানো হবে।
প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৭৯৬ কোটি ৪০ লাখ টাকা। এই টাকা বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ এবং অনুদান হিসেবে নেয়া হবে।
প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, বিভিন্ন সময়ে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার জেলায় অনুপ্রবেশ করায় ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং স্থানীয় শ্রমবাজারে প্রতিযোগিতা তৈরির মাধ্যমে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। ফলে ওই এলাকার মানুষের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
অন্যদিকে, হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে।
এসব পরিস্থিতি বিবেচনায় ওই এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, শুধু এই প্রকল্প নয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিচ্ছে সরকার।
মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা অধ্যুষিত ওইসব এলাকার অবকাঠামো এবং জীবনমান উন্নয়নে এই কর্মযজ্ঞ বাস্তবায়নে ৭০ কোটি ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। যার মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার অনুদান ও ৩৮৫ মিলিয়ন ডলার নেওয়া হবে ঋণ হিসেবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ ২৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য প্রকল্পগুলো উপস্থাপন করা হবে। এতে সভাপত্বি করবেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, একনেকে অনুমোদন পেলে এ সপ্তাহেই প্রকল্পগুলো বিশ্বব্যাংকের বোর্ড সভায় উঠবে। এ কারণে তাড়াহুড়া করে প্রকল্পগুলো অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের জন্য এত বড় অঙ্কের ঋণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
তাদের মতে, অনুদান দেওয়ার নামে মূলত ওই এলাকার অবকাঠামো উন্নয়নে ঋণ নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেসব প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছে তা রোহিঙ্গা না থাকলে ওই এলাকায় বর্তমানে প্রয়োজন ছিল না। ডলার সংকটের এই সময়ে সরকারের দুর্বলতা বুঝে অনুদানের নামে ঋণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ এর আগে কখনো রোহিঙ্গাদের জন্য ঋণ নেয়নি সরকার।
২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা এ দেশে আসার পর এটি হবে কোনো উন্নয়ন সহযোগীর কাছ থেকে বাংলাদেশের বড় আকারের ঋণ নেওয়ার ঘটনা। এতদিন সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে শুধু বিদেশি অনুদান গ্রহণ করেছে।
জানা গেছে, এই ৭০ কোটি ডলার ঋণ ও অনুদান দিতে সরাসরি ইআরডি বা পরিকল্পনা কমিশনের সঙ্গে যোগাযোগ না করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে তাড়াহুাড়া করে প্রকল্পগুলো অনুমোদন করা হচ্ছে।
জানা গেছে, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ৬টি প্রকল্পের বিশ্বব্যাংকের অর্থায়নের পরিমাণ ৩৫০ মিলিয়ন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ১৯২ দশমিক ৫০ মিলিয়ন ডলার ও অনুদানের পরিমাণ ১৫৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
এ ছাড়া ভৌত অবকাঠামো বিভাগের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম এলাকায় বসবাসকারী স্থানীয় লোকজনের জন্য রাস্তাঘাট, বিদ্যুৎ, বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ। এ খাতেও ব্যয় হবে ৩৫০ মিলিয়ন ডলার।
প্রকল্পগুলোর উদ্দেশ্য হলো স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কর্ম ও জীবনমুখী শিক্ষা ও প্রশিক্ষণ এবং কক্সবাজার ও নোয়াখালী জেলায় আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের এবং বাংলাদেশিদের বিভিন্ন মৌলিক দুর্যোগ প্রতিরোধের ব্যবস্থা করা।
এ ছাড়া প্রকল্পের উল্লিখিত উদ্দেশ্য অর্জনের জন্য প্রকল্প এলাকায় উপযুক্ত অবকাঠামো পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় ভৌত সুবিধা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সরকারি সেবা দেওয়ার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগ করা হবে।
শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













