ময়মনসিংহে মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো গুপ্তধন
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিউবওয়েল স্থাপনের সময় মাটির হাড় ভর্তি প্রাচীন রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। মাটি খননের জন্য টিউবওয়েলের পাইপ বসানোর সময় এক থেকে দেড় ফুট মাটি খুঁড়লে একটি ছোট মাটির পাত্র বেরিয়ে আসে।
এসময় হাঁড়িতে থাকা শক্ত ধাতব বস্তুর অস্তিত্ব টের পান শ্রমিকেরা। কৌতূহলী হয়ে হাঁড়ি খুলতেই বেড়িয়ে আসে অনেকগুলো প্রাচীন রৌপ্যমুদ্রা। খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। অনেকেই জড়ো হন সেই‘গুপ্তধন' দেখতে।
বুধবার দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের মো: সবুজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ রৌপ্যমুদ্রাগুলো গণনা করে ৭৭টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া মুদ্রার গায়ে খোদাই করে লেখা রয়েছে উর্দু ও আরবি ভাষা। প্রত্যেক মুদ্রার ওজন প্রায় ১১ গ্রাম।
টিউবওয়েল বসানোর কাজে নিয়োজিত শ্রমিক মো: মুজিবুর রহমান বলেন,‘আজ সকাল ১০টায় সবুজ মিয়ার বাড়ির বসতঘরের সামনে টিউবওয়েল বসাতে আসি। টিউবওয়েল বসানোর আনুষাঙ্গিক কাজ শেষে আনুমানিক বেলা ১২টার দিকে মাটি খুঁড়ে পাইপ বসাতে শুরু করি।
এক থেকে দেড় ফুট মাটি খুঁড়ার একপর্যায়ে একটি ছোট মাটির হাঁড়ি দেখতে পাই। হাঁড়িটি ভেঙে আগের দিনের অনেকগুলো রৌপ্য মুদ্রা পাওয়া যায়। তখন বাড়ির মালিককে কিছু মুদ্রা দেই। আমি কয়েকটি মুদ্রা নিই। আরো কয়েকজন বাচ্চাও এই মুদ্রা নেয়। একপর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায়।’
বাড়ির মালিক সবুজ মিয়া বলেন,‘আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার বাড়িতে টিউবওয়েল বসানোর শ্রমিকেরা ওই রৌপ্যমুদ্রা গুলো একটি মাটির হাঁড়িতে পায়। আমি বাড়িতে ছিলাম না, এসে দেখি বাড়িতে অনেক লোকজন ও পুলিশ আসে।
একই গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম তালুকদার বলেন, খবর পেয়ে আমি সবগুলো মুদ্রা একসাথে করি। এইগুলো নিশ্চিত প্রাচীন রৌপ্য মুদ্রা। এতে কোনো সন্দেহ নেই। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন আসলে আমি মুদ্রাগুলো তাদের হাতে বুঝিয়ে দেই।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রৌপ্যমুদ্রাগুলো জব্দ করে।
ওসি আরো বলেন ধারণা করা হচ্ছে, এগুলো প্রাচীন রৌপ্যমুদ্রা। মোট ৭৭টি রৌপ্যমুদ্রা ও ভাঙা মাটির হাঁড়ির কিছু অংশ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন জানান, থানা পুলিশের সহযোগিতায় মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
মুদ্রাগুলোর গায়ের লেখা দেখে অনেকেই ধারণা করছেন এগুলো মূল্যবান মুদ্রা। ব্রিটিশ শাসনামলে তৈরি বেঙ্গল প্রেসিডেন্সির কয়েন।
শেয়ারনিউজ, ৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













