একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক : নবনিযুক্ত চেয়ারম্যান
নিজস্ব প্রতিবদেক : একীভূত হচ্ছে না বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। শেয়ারহোল্ডারদের মাধ্যমে এক হাজার কোটি টাকা মূলধন সরবরাহ ও খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে আবারও ঘুরে দাঁড় করানো হবে বলে জানিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান।
ব্যাংকটির পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান বলেন, যারাই ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, এই ঋণের কোনো মাপ নেই, ফেরত দিতে হবে।
সোমবার (০৬ মে) পুনর্গঠিত ন্যাশনাল ব্যাংকের পর্ষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খলিলুর রহমান।
রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের মূলধনে শেয়ারহোল্ডারদের মাধ্যমে ১ হাজার কোটি টাকা সরবরাহ করা হবে।
এছাড়া পরবর্তীতে আরও ৩ হাজার কোটি টাকা বিভিন্ন সংগ্রহ ক্যাম্পেইনের ও প্রকল্পের মাধম্যে আমানত সরবরাহ করা হবে। এতে করে ন্যাশনাল ব্যাংকের চলমান তারল্য সংকট নিরসন হবে আশা করছি। এছাড়া মন্দ ঋণ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মন্দ ঋণ পুনরুদ্ধারে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছি, অন্য কোনো ব্যাংকের সঙ্গে আমরা ন্যাশনাল ব্যাংক একীভূত করতে রাজি নই। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক আমাদের সময় দিয়েছে। আমরা যাতে তারল্য সংকট নিরসন করতে পারি, সেই চেষ্টাই করব।
ব্যাংকটির চেয়ারম্যান আরও বলেন, নতুন পরিচালনা পর্ষদ ন্যাশনাল ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে ও গ্রাহকের আস্থা ফেরাতে নিরলসভাবে কাজ করবে। বিভিন্ন সূচকে ব্যাংকের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতেও কাজ করবে বর্তমান পর্ষদ।
এই সময় গণমাধ্যমকর্মীদের অনেক প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোয়াজ্জেম হোসেন, প্রতিনিধি পরিচালক লে.জে মো. সফিকুর রহমান (অব), প্রতিনিধি পরিচালক ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক বাবস্থাপনা পরিচালক রিয়াজুল করিম, ব্যবসায়ী ও প্রতিনিধি পরিচালক এরশাদ মাহমুদ, প্রতিনিধি পরিচালক অ্যাডভোকেট এহসানুল করিম, প্রতিনিধি পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ কে এম তফাজ্জল হক।
এছাড়া স্বতন্ত্র পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. হেলাল উদ্দীন নিজামী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ড. রত্না দত্ত ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হদা উপস্থিত ছিলেন।
এরমধ্যে রিয়াজুল করিম কেওয়াই স্টিলের প্রতিনিধি, এরশাদ মাহমুদ স্টিচেস অ্যান্ড ওয়েব ফ্যাশন, আহসানুল হক সুন্দরবন কনসোর্টিয়াম ও তোফাজ্জল হক ইস্ট-কোস্ট হোল্ডিংসের প্রতিনিধি বলে জানা গেছে।
শেয়ারনিউজ ২৪, ০৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- বিনিয়োগ শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- এসএস স্টিলের ঋণ জটিলতা স্পষ্ট করল ইস্টার্ন ব্যাংক
- প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারা—ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
- বাজার স্থিতিশীল রাখতে মার্জিন রুলসের সময় বাড়ানোর দাবি
- যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে যেতেই বড় পদক্ষেপ পুতিনের
- ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক বাধ্যতামূলক ছুটিতে
- ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
- ভোজ্যতেল নিয়ে চূড়ান্ত খবর দিলেন বাণিজ্যমন্ত্রী
- বিএনপির নারী আসনে বড় সারপ্রাইজ—ছয় শিল্পী মাঠে
- পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে স্কুলছাত্রীর সঙ্গে, অতঃপর...
- গণভোট নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ, দেশজুড়ে বিক্ষোভ
- শান্তি আলোচনা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
- ডিএসইর দুই সিকিউরিটিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বে রদবদল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান
- পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!
- পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়
- বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন
- শেয়ারবাজারে আইপিও’র গতি ফেরাতে নীতিমালা পরিবর্তনের দাবি
- জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
- ১২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা
- যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!
- ঝালপ্রেমীদের জন্য বড় ঝুঁকি ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- টিকটক প্রেমে সব শেষ—স্বর্ণ-টাকা নিয়ে উধাও স্ত্রী
- দেশে আবারও ভূমিকম্প অনুভূত
- মনোনয়ন না পেয়ে বিস্ফোরক পোস্ট কনকচাঁপার
- যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান
- তালিকাভুক্ত ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
- হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা ও চুক্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ওয়ালটনের প্রস্তাবিত একীভূতকরণের সময়সূচি ঘোষণা
- টিয়ার-টু বন্ড ইস্যুতে সবুজ সংকেত পেল সিটি ব্যাংক
- নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
- ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- ২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে
- ভুয়া কলেই উধাও টাকা! অ্যাপলের জরুরি সতর্কবার্তা
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে








.jpg&w=50&h=35)

