মার্কস পাওয়ার জন্য যৌনতার প্রস্তাব, শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : মার্কস পেতে হলে যৌন সম্পর্ক করতে হবে। ৬ বছর আগে এই যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই তামিলনাড়ু সহ গোটা ভারতে আলোড়ন পড়ে যায়। রাজ্যের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের এমন প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় সেই শিক্ষিকাকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। সঙ্গে করা হয়েছে আর্থিক জরিমানাও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ছাত্রীদের কাছে যৌন সুবিধা চাওয়ার দায়ে সাবেক সহকারী অধ্যাপক নির্মলা দেবীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি আদালত।
অভিযুক্ত নির্মলা দেবী তামিলনাড়ুর মাদুরাইয়ের কামরাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবঙ্গ আর্ট কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। গত সোমবার দেওয়া আদালতের রায়ে তাকে পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে চার নারীকে পাচার চেষ্টার অভিযোগও রয়েছে। এছাড়া এই মামলায় তাকে প্রায় আড়াই লাখ রুপি জরিমানা করা হয়েছে। মামলায় একজন পুরুষ সহকারী অধ্যাপকসহ আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম বলছে, যৌন সম্পর্কের বদলে দেওয়া হবে বেশি নম্বর! ৬ বছর আগের সেই যৌন কেলেঙ্কারির মামলায় শুনানি শেষ করে গত সোমবার তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুর মহিলা আদালত নির্মলা দেবীকে দোষী সাব্যস্ত করে।
পরে আদালত তার রায়ে নির্মলা দেবীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সঙ্গে ২.৪২ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।
এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভি মুরুগন এবং গবেষক এস কারুপ্পাসামির বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ উঠেছিল। যদিও প্রমাণের অভাবে ওই দুজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক টি বাগভাথিয়াম্মাল। এই মামলায় মোট ১০৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
যার মধ্যে নির্যাতিত ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক, কলেজ কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরাও রয়েছেন।
অবশ্য গত শুক্রবারই এই মামলার রায় দেওয়ার কথা ছিল। তবে নির্মলা দেবী আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়।
সোমবার তিন অভিযুক্ত আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন। যদিও সাজা ঘোষণার জন্য আরও দুদিনের সময় চেয়েছিলেন নির্মলা দেবীর আইনজীবী। তবে তাতে আপত্তি জানান সরকারি আইনজীবী।
কী ঘটেছিল?
ভারতে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনাটি প্রকাশ্যে এসেছিল ২০১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে। সোশ্যাল মিডিয়ায় সেসময় একটি অডিও টেপ ভাইরাল হয়েছিল। তাতে তৎকালীন অধ্যাপক নির্মলা দেবীর সঙ্গে কলেজ ছাত্রীদের কথাবার্তা ভাইরাল হয়।
অডিও টেপে বলতে শোনা যায়, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সম্পর্কের বদলে পরীক্ষায় ৮৫ শতাংশ পর্যন্ত নম্বর পাওয়া যাবে। আর সেই সঙ্গে অর্থও পাওয়া যাবে। কলেজ ছাত্রীদের নির্মলা দেবী সেই প্রস্তাব দিলেও অবশ্য তারা রাজি হননি।
এই নিয়ে নির্মলার বিরুদ্ধে সেই সময় থানায় অভিযোগ দায়ের করেছিলেন ৪ ছাত্রী। যদিও নির্মলা সেই সময় এই কথা অস্বীকার করেছিলেন। কিন্তু, এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় তামিলনাড়ুতে। বিভিন্ন নারী সংগঠন এবং বিরোধী দল এই ঘটনায় সরব হয়েছিল। পরে সেই ঘটনায় অভ্যন্তরীন তদন্তের পর নির্মলা দেবীকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শেয়ারনিউজ, ০২ মে ২০২৪
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













