ধর্ষণের পর প্রবাসীর শিশু মেয়েকে হত্যা, বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র্যাব কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্য প্রবাসীর শিশু ছাত্রী তাজরিন সুলতানা ঝুমুর বয়স মাত্র ৯ বছর। স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারায় ঝুমুর। খুনের ঘটনায় ধর্ষক ও ঘাতককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জানিয়েছে ধর্ষণের সময় শিশুটি চিৎকার করায় তাকে গলা ও মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়। পূর্ব পরিচিত হওয়ায় শিশুটি বাড়ি ফেরার পথে আগ থেকেই ওঁৎ পেতে ছিল ওই ধর্ষক।
বুধবার (০১ মে) র্যাবের কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
এই সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন র্যাবের ওই কর্মকর্তা। সংবাদ সম্মেলনে কুমিল্লার কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান অর্ণবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১১ এর বিশেষ অভিযানে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফেরুয়া বাজার এলাকা থেকে ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম ওরফে মফুকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
মফিজুল ইসলা মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি একজন মাদকসেবী বলে জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, ভিকটিমের বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিণী।
শিশু ঝুমুর স্থানীয় সোনালি শিশু শিক্ষা বিদ্যানিকেতন কিন্ডারগার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত ছিল। গ্রীষ্মের তাপদাহের কারণে শিশুটির স্কুল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।
যেদিন ঘটনা ঘটে, সেদিন শিশুটি স্কুল থেকে সকাল ১১টার দিকেও বাড়ি ফিরে না আসায় তার মা চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মেয়ের সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন, ঝুমুর স্কুল শেষে বাড়ি চলে গেছে।
শিশু ঝুমুরের মা দিশাহারা হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) দায়ের করার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে এক ব্যক্তি ভিকটিমের মাকে তার মরদেহ পাওয়া গেছে বলে জানান।
ঘটনাস্থলে উপস্থিত জনৈক ব্যক্তি ভিকটিমের মাসহ অন্যান্য লোকজনদের জানায়, আসামি মফিজুল ইসলাম মফুকে ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার সময় ঘটনাস্থলের রাস্তার পাশে থাকা বাঁশঝাড়ের ভেতর থেকে দ্রুত রাস্তায় ওঠে আসতে দেখেছেন। এরপর শিশুটির মা ওইদিন রাতেই মফুকে একমাত্র আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, নিহত ভিকটিম আসামির প্রতিবেশীর মেয়ে এবং পূর্ব পরিচিত। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি মফিজুল তার অসৎ কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ওইদিন সকাল পৌনে ১১টায় ঘটনাস্থলের পাশের রাস্তায় ভিকটিমের আসার অপেক্ষায় ওঁৎ পেতে থাকে।
শিশু ঝুমুর স্কুল থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে আসামি ভিকটিমকে কৌশলে রাস্তার পাশের ধানী জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে শিশুটি চিৎকার করলে আসামি মফিজুল ভিকটিমের মুখ ও গলা চেপে ধরে। এতে ভিকটিম শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাদকসেবী মফিজুল ভিকটিমের কোনো নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর চাঁদপুরের শাহারাস্তির এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে চলে যায় সে।
র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করেছেন।
প্রসঙ্গত, নিহত শিশু তানজিম সুলতানা ঝুমুর (৯) উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ (খিলপাড়া) এলাকার একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পড়ে ছিল বইখাতাসহ স্কুলব্যাগ ও পোশাক।
শেয়ারনিউজ, ০২ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













