ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

বৃষ্টির পানিতে ভাসছে মদিনা, রেড এলার্ট জারি

২০২৪ মে ০১ ০৯:৪৪:৪৫
বৃষ্টির পানিতে ভাসছে মদিনা, রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণে সৌদি আরবের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষণের কারণে মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়া মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স বিভাগ সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সংস্থাটি। মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে। এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তায়ও গাড়ি ডুবে গেছে। এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধের পাশাপাশি উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে সংস্থাটি।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে