তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে লাইন, ধীরে ট্রেন চালানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে রেললাইন বেঁকে যাওয়ায় পশ্চিমাঞ্চলের ট্রেনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। চলমান তাপপ্রবাহে ট্র্যাক বেঁকে যাওয়ার আশঙ্কায় পশ্চিম রেলপথে ধীরগতিতে চলছে ট্রেন।
পাবনা ও ঈশ্বরদী এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেল লাইনের পাত। ট্রেনের গতি কমানোর পাশাপাশি সতর্ক না থাকলে যেকোনো মুহূর্তে ট্রেন দুর্ঘটনার আশংকা করছে রেল র্কতৃপক্ষ।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেললাইনের লোহার পাত মূলত ৫০ ডিগ্রি পর্যন্ত সহনীয় হলেও চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ৫৭ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় লোহার শিটগুলো বেঁকে যাচ্ছে।
এরই মধ্যে গত বৃহস্পতিবার রেলওয়ের পাকশী বিভাগের আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার (২৬ এপ্রিল) ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়।
শুক্রবার রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর অন্য লাইন দিয়ে ঘুরিয়ে থ্রো-পাস করা হয়।
পরে রেলের কর্মচারীরা প্রায় দুই ঘণ্টা ধরে লাইনের ওপর পানি ঢেলে তাপ কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুনরায় ওই রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্মরত স্থানীয় শ্রমিক আকমল হোসেন জানান, ঈশ্বরদী স্টেশন থেকে কপোতাক্ষ ট্রেন ছাড়ার পর বাইপাস স্টেশনের কাছে আসার আগেই দূর থেকে রেললাইন বাঁকা মনে করেন স্টেশন মাস্টার তাওলাদ হোসেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের জানানো হয়।
পরে বিভাগীয় রেলের পরিবহন কর্মকর্তা ও সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি অন্য লাইন দিয়ে থ্রো-পাসের ব্যবস্থা করেন।
বাইপাস স্টেশনের মাস্টার তাওলাদ হোসেন জানান, তীব্র রোদে রেললাইন প্রায় ২৫ ফুট বেঁকে যায়, পরে রেলওয়ের লোকজন লাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, গত এক সাপ্তাহ ধরে পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের রেকর্ড মোতাবেক ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড তাপমাত্রার কারণে গত বৃহস্পতিবার আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। এ কারণে রেল চলাচলে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। পরে প্রকৌশলীদের সহায়তায় লাইনে পানি ঢেলে বিষয়টি সমাধান করা হয়।
পাকশী বিভাগের প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, চলমান তীব্র তাপপ্রবাহে কিছু কিছু স্থানে রেললাইন বেঁকে যাচ্ছে। পরিবেশগত তাপমাত্রার চেয়ে রেললাইনের লোহার তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি বেড়ে যায়। রেললাইনের লোহার রেলপাত ৫০ ডিগ্রি পর্যন্ত সহনীয় থাকে। কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে লোহার রেলপাতের তাপমাত্রা ৫৭ ডিগ্রি ছড়িয়ে যাওয়ার কারণে লাইন বেঁকে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পানি ঢালার পর বাঁক স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। কিন্তু বেশি পরিমাণ বেঁকে গেলে বাঁকা অংশ কেটে বাদ দিয়ে নতুন করে জোড়া দেওয়া হচ্ছে।
পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, বিষয়টি স্বাভাবিক হলেও আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
কারণ হাজার হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করে। বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথে ট্রেন চালানোর এবং দিনের বেলায় প্রখর রোদে গতি কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার













