কাগজে-কলমে থাকলেও ২৬৯৫ শিক্ষা প্রতিষ্ঠান গায়েব!
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিভিন্ন সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। সেগুলোর অনেকগুলো কাগজে কলমে বিদ্যমান। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। এসব ‘অনুমোদন প্রাপ্ত’ স্কুলের কার্যত কোনও অস্তিত্বই নেই। অন্য কারোর নয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যেই উঠে এসেছে এই চিত্র।
ব্যানবেইসের তথ্য অনুসারে, এখন বাংলাদেশে মাধ্যমিক স্তরের স্কুল আছে আছে ১৮ হাজারের বেশি। ‘স্কুল অ্যান্ড কলেজ’ আছে প্রায় দেড় হাজার। কলেজ আছে ৩৩৪১ টি, মাদ্রাসা ৯২৫৯ টি, কারিগরি প্রতিষ্ঠান ৫৩৯৫ টি এবং বিশ্ববিদ্যালয় আছে ১৭১টি।
ব্যানবেইসের তথ্য অনুসারে, এর সঙ্গে শিক্ষা বিভাগের অনুমোদন থাকা (এডুকেশনাল ইনস্টিটিউট আইডেনটিফিকেশন নম্বর) ২৬৯৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম গত কয়েক বছরে বন্ধ হয়ে গিয়েছে। যেগুলিতে এখন পড়াশোনা হচ্ছে না সেগুলি মূলত বেসরকারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষাদান বন্ধ থাকলেও এখনও সেগুলির ইআইআইএন নম্বর আছে। কর্মকর্তারা জানান, এখনও ওই স্কুলগুলির শিক্ষা বোর্ডের অনুমোদন বাতিল হয়নি। তাই এই প্রতিষ্ঠানগুলিকে কাগজপত্রে এখনও বন্ধের তালিকাভুক্ত করা হয়নি।
ব্যানবেইসের কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান’ প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে এই বিষয়টি জানতে পেরেছেন তাঁরা।
ওই কর্মকর্তারা জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যালয়। গত কয়েক বছরে ১২৭৪টি স্কুলে শিক্ষাদান কার্যক্রম বন্ধ হয়েছে। এই তালিকায় অনেকগুলি কলেজও আছে।
স্কুলের জায়গায় বহুতল
অনুমোদিত স্কুলগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি 2006 সালে ঢাকার কাঁটাবনে প্রতিষ্ঠিত হয়। তবে ব্যানবেইসের তথ্য অনুযায়ী, বাস্তবে এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষা কার্যক্রম নেই। একটি হাউজিং কোম্পানি এখন একটি বহুতল ভবন নির্মাণ করছে যেখানে বিদ্যালয়টি অনুমোদিত হয়েছিল।
২০২১ থেকেই সেই কাজ চলছে বলেও জানতে পেরেছে ব্যানবেইস। যদিও ওই প্রতিষ্ঠানের তরফে তানভীর হক দাবি করেন, করোনার সময়ে স্কুল বন্ধ হয়। সেখানে পড়াশোনার বিষয়টি আপাতত ‘স্থগিত’ আছে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকার কলাবাগানের লেক সার্কাস এলাকার একটি ঠিকানায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকার তথ্য থাকলেও সেখানে গিয়ে সেটিরও অস্তিত্ব পাওয়া যায়নি।
কেন এই অবস্থা?
শিক্ষার সঙ্গে যুক্ত অনেকেই জানান, নানা রকম ‘ফন্দিফিকির’ করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন পেয়ে যায়। বেশ কিছু লাভের আশায় ওই স্কুল করা হয়। কিন্তু না হওয়ার পরে অনেকেই হাল ছেড়ে দেন।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, 'অপ্রয়োজনীয়ভাবেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু সেগুলিতে মানসম্মত শিক্ষক, পরিকাঠামো থাকে না। ফলে একটা সময় পরে ওই প্রতিষ্ঠানগুলি আর চলে না।'
তাঁদের মতে, শিক্ষা বোর্ডগুলির উচিত এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করে দেওয়া।
শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













