বাসাভাড়া বাঁচাতে বিমানে করে ক্লাসে যান শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক : অনেকে ভালো স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বাড়ি ছেড়ে যায়। তারা বাসা ভাড়া নিয়ে বা হোস্টেলে থেকে পড়াশোনা করে। দূরত্ব খুব বেশি না হলে অনেকেই গণপরিবহনে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। তবে বিমানে করে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার ঘটনা বিরল।
এমনই কাণ্ড ঘটিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) এক শিক্ষার্থী। তিনি বাসা ভাড়া বাঁচাতে সপ্তাহে দুই দিন উড়োজাহাজে চেপে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে যান।
জানা যায়, টিম চেন নামের ওই শিক্ষার্থী ক্যালগেরির বাসিন্দা। ভ্যানকুভারে এক কক্ষের বাসা ভাড়া নিয়ে থাকার চেয়ে উড়োজাহাজে করে আসা–যাওয়ায় তাঁর খরচ কম হয়। তিনি প্রতি সপ্তাহে মাত্র দুটি ক্লাস করেন।
প্রতিবার ওই শিক্ষার্থীর আসা–যাওয়ার খরচ ১৫০ মার্কিন ডলার। মাসে ১ হাজার ২০০ ডলারের (১ লাখ ৪২ হাজার টাকা প্রায়) মতো।
কিন্তু ভ্যানকুভারে এক কক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ২ হাজার ১০০ ডলার (প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা)।
রেডিটে চেন নিজের অভিজ্ঞতা লিখে শেয়ার করে লিখেছেন, ‘আমি অনেক দূর থেকে ইউবিসির নিয়মিত যাত্রী এবং আমি ক্যালগেরিতে থাকি। মঙ্গল ও বৃহস্পতিবার আমার ক্লাস থাকে, তাই বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমি সকালে ভ্যানকুভারে উড়ে যাই এবং রাতে ক্যালগেরিতে ফিরে আসি। আমি এয়ার কানাডায় ফ্লাইটে যাতায়াত করি।’
তিনি লিখেছেন, ‘জানুয়ারিতে আমি এ রকম সাতবার আসা–যাওয়া করেছি। দেখলাম, এতে আমার ডলার অনেক বেঁচে যায়, কারণ আমাকে ক্যালগেরিতে ভাড়া দিতে হবে না (আমার মা–বাবার সঙ্গে বাড়িতে থাকার কারণে)। ভ্যানকুভারে এক শয্যাবিশিষ্ট কক্ষের দুই হাজার ডলার ভাড়ার চেয়ে এটি সস্তা।’
অনেক রেডিট ব্যবহারকারী চেনের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আবার অনেকে বলেছেন, এমন বিমান ভ্রমণের জন্য অস্থির সময় কাটাতে হয়, সঙ্গে অনেক সময়ও লেগে যায়। একজন লিখেছেন, ‘এক ঘণ্টার যাত্রা খারাপ নয়। কিন্তু নিয়মিত বিমানবন্দরে যাতায়াতের ফলে জীবনীশক্তি ক্ষয়ে যায়। আবার আপনার ফ্লাইট স্বস্তিকর নয়। আমি নিশ্চিত, ফ্লাইট মিস করার চিন্তাও আপনার বড় মাথাব্যথা।’ আরেকজন লিখেছেন, ‘আধুনিক সমস্যার আধুনিক সমাধান।’
গত বৃহস্পতিবার ইউবিসির স্টুডেন্ট হাউজিং ও কমিউনিটি সার্ভিসেসের সহযোগী ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু পার বলেন, তিনি শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি অনুভব করেন।
তিনি বলেন, ‘আমরা স্বীকার করছি যে ভ্যানকুভার এবং কেলৌনায় সাশ্রয়ী মূল্যে বাসা ভাড়া পাওয়া কিছু কিছু ছাত্রের জন্য বেশ চ্যালেঞ্জের।’ সূত্র : এনডিটিভি।
শেয়ারনিউজ, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- শাহে আলম ও পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান
- ২০ জুন ব্রাজিলের খেলা, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে
- অস্ট্রেলিয়ায় মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
- হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
- শিয়া প্রবাসীদের বহিষ্কার ও ব্যাংক হিসাব জব্দের অভিযোগ
- জনপ্রশাসনে বদলি ও পদায়ন, জারি হলো প্রজ্ঞাপন
- পে স্কেল বাস্তবায়নের বৈঠক, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- ব্যবসায় ১০ কাজ নিষিদ্ধ করেছে ইসলাম
- অক্সফোর্ড ইউনিয়ন নিজেই দিল ব্যাখ্যা, বিতর্কে নতুন মোড়
- মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বিএনপি নেতা, অবশেষে ধরা
- বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল
- সাবেক গভর্নরসহ ১০ বাংলাদেশি, রিজার্ভ চুরির মামলায় নতুন মোড়
- সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা
- যে বাংলাদেশির হাতে ফুটে ওঠে কাবার গিলাফের কোরআনের আয়াত
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকোর ৫,৬৭০ কোটি টাকা উধাও
- সিআইবি নীতিতে পরিবর্তন চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো
- এনআরবিসি ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে চার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন অর্জন করল আরও তিন ব্রোকারেজ হাউজ
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
- শিয়া প্রবাসীদের বহিষ্কার ও ব্যাংক হিসাব জব্দের অভিযোগ
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ













