ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

প্রবীণদের জন্য নতুন সিদ্ধান্তের কথা জানালেন দীপু মনি

২০২৪ ফেব্রুয়ারি ০৯ ১৮:৪৫:৪৪
প্রবীণদের জন্য নতুন সিদ্ধান্তের কথা জানালেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি প্রবীণদের কথা ভেবে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলেছেন, প্রবীণদের জন্য পাইলট বেসিসে ডে কেয়ার সেন্টার শুরু করা হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে এসব কথা জানান তিনি।

ডা. দীপু মনি বলেন, প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীণদের জন্য বিনোদন খেলাধুলা চিকিৎসাসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব জিরো টলারেন্স অনুসরণ করা। ঠিক আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, আল আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ শিক্ষক অভিভাবক ও রাজনৈতিক নেতারা।

শেয়ারনিউজ, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে