ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

গলায় ফাঁস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৭:০১:৩৩
গলায় ফাঁস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে সুমাইয়া আক্তার (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাতুয়াইলের মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাতে পারিবারিক বিষয় নিয়ে সে অভিমান করে নিজ রুমে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেয়। পরে আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

শেয়ারনিউজ, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে