ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া মেইলে যা লেখা ছিল

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:১৪:০০
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া মেইলে যা লেখা ছিল

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির উপপুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলো দীন ইসলাম বাদল ও কবির হোসেন।

২০২৩ সালের ১৭ এপ্রিল বিকেলে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশনস সেন্টারে একটি ইমেইলে পাঠানো হয়। যাতে লেখা ছিল, ‘১৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করে হত্যা করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এ হামলা ঠেকানোর। মহারণের সাক্ষী হবে ২৭ এপ্রিল।’

শেয়ারনিউজ, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে