ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

‌‘বাংলা সাহিত্যকে বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন কবি জসীম জসীম উদ্‌দীন’

২০২৪ ফেব্রুয়ারি ০১ ০৯:৪৭:১৬
‌‘বাংলা সাহিত্যকে বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন কবি জসীম জসীম উদ্‌দীন’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পল্লীকবি জসীম উদ্‌দীন বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে একটি বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ফরিদপুরে ‘জসীম পল্লীমেলা ২০২৪’ উপলেক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, কবি জসীম উদ্দীন গ্রাম বাংলার মানুষের সংগ্রামী জীবন-জীবিকার কথা সাহিত্যের পাতায় পাতায় তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে একটি বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন। আবহমান পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি জসীম উদ্‌দীনের কবিতার ভাব, ভাষা, রস ও বর্ণে ফুটে উঠে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পল্লীকবি জসীম উদ্‌দীন ছিলেন পরম বন্ধু জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের পরস্পরের প্রতি ছিল অপরিসীম শ্রদ্ধাবোধ। বঙ্গবন্ধু শেখ মুজিবকে সর্বদা সাহিত্য-সংস্কৃতির এক অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করতেন কবি জসীম উদ্দীন।

সরকারপ্রধান বলেন, আমি বিশ্বাস করি, জসীম পল্লীমেলা কবির অনন্য সাহিত্য প্রতিভা এবং দেশাত্মবোধ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ‘জসীম পল্লীমেলা-২০২৪’ এর সার্বিক সাফল্য কামনা করছি।

শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে