বেস্ট হোল্ডিংসের আইপিও শেয়ার বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক : বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ সংগৃহের প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। কোম্পানিটির আইপিওতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের বরাদ্দ শেষ হয়েছে। তাতে দেশে বসবাসকারী যেসব বিনিয়োগকারী কোম্পানিটির আইপিও শেয়ারের জন্য ১০ হাজার টাকার আবেদন করেছেন, তাঁরা পেয়েছেন ৮৬টি করে শেয়ার।
আর প্রবাসী বাংলাদেশি আবেদনকারীরা প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে পেয়েছেন ১০১টি করে শেয়ার। আজ মঙ্গলবার কোম্পানিটির আইপিওর শেয়ারের এ বরাদ্দ দেওয়া হয়।
শেয়ারবাজারে আইপিওর ক্ষেত্রে এখন আর লটারি প্রথা নেই। ফলে যে পরিমাণ আবেদন জমা পড়ে, তার আনুপাতিক ভিত্তিতে আইপিওর শেয়ার বরাদ্দ দেওয়া হচ্ছে। সে অনুযায়ী বেস্ট হোল্ডিংসের আইপিও বরাদ্দ দেওয়া হয়। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে এটির শেয়ারের ভিত্তিমূল্য নির্ধারিত হয় ৩৫ টাকা। আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয় ২৪ টাকা। আইপিওতে কোম্পানিটির শেয়ারের জন্য সর্বোচ্চ ১৫ লাখ টাকার আবেদনের সীমা আরোপ করা হয়েছিল।
ডিএসই জানিয়েছে, আইপিওতে কোম্পানিটির ৩৫০ কোটি টাকার শেয়ারের বিপরীতে ১ হাজার ৩২১ কোটি ২১ লাখ টাকার বেশি আবেদন পড়ে। অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে ৩ দশমিক ৭৭ গুণ বেশি আবেদন পড়েছে। ফলে দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের মধ্যে যাঁরা এক লাখ টাকার সমমূল্যের শেয়ারের জন্য আবেদন করেছিলেন, তাঁরা পেয়েছেন ৮৬০টি শেয়ার; যাঁরা ২ লাখ টাকার আবেদন করেছেন, তাঁরা পেয়েছেন ১ হাজার ৭২০টি শেয়ার এবং যাঁরা তিন লাখ টাকার আবেদন করেছেন, তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৫৮০টি শেয়ার। আর যাঁরা পাঁচ লাখ টাকার আবেদন করেছেন, তাঁরা পেয়েছেন ৪ হাজার ৩০০; ১০ লাখ টাকার আবেদনকারীরা ৮ হাজার ৬০০ এবং ১৫ লাখ টাকার আবেদনকারীরা পেয়েছেন ১২ হাজার ৯০০ শেয়ার। প্রবাসী বাংলাদেশিরা অবশ্য কিছুটা বেশি বরাদ্দ পেয়েছেন।
কোম্পানি সূত্রে জানা যায়, বেস্ট হোল্ডিংস সব মিলিয়ে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নেয়। এর মধ্যে ৯৩ কোটি টাকা সংগ্রহ করা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ার কিনেছেন ৩৫ টাকায়। এ ছাড়া ৬৬ কোটি টাকার শেয়ার বরাদ্দ রাখা হয় কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য।
কিন্তু শেষ পর্যন্ত কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের জন্য বরাদ্দ করা শেয়ারের আবেদন করেননি। ফলে নিয়ম অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার আইপিওতে যুক্ত করা হয়। ফলে আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২৫৬ কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে। তবে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বেশি আবেদন জমা পড়ায়, তাঁরা আবেদনের চেয়ে কম শেয়ার পাচ্ছেন। আজ এই শেয়ারের বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যে বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে যুক্ত হবে।
শেয়ারনিউজ, ৩০ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা












