ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সারা দেশে সমাবেশ করার ঘোষণা আওয়ামী লীগের

২০২৪ জানুয়ারি ২৭ ১৮:৫২:০১
সারা দেশে সমাবেশ করার ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

এর আগে আজ বিএনপি ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লাল–সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে, সেই কথা বলবেন। সারা দেশে আমাদের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে