জিএম কাদের বড় স্বৈরাচার, জাপা মুদির দোকান
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে সবাই স্বৈরাচার ডাকলেও তিনি আসলে স্বৈরাচার নন, বরং পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কারেদই বড় স্বৈরাচার বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নেত্রী ও পার্টির রিসার্স উইং’র যুগ্ম আহ্বায়ক সাহিন আরা সুলতানা।
অন্যদিকে, দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু অভিযোগ করে বলেন, জিএম কাদের জাতীয় পার্টিকে মুদির দোকানে পরিণত করেছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে জিএম কাদেরের ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনে এই দুই নেতা এমন মন্তব্য করেন।
জাপা কেন্দ্রীয় নেত্রী সাহিন আরা সুলতানা জাপা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, আজকে ব্যানারে এরশাদের ছবি। সবাই বলে এরশাদ স্বৈরাচার। আসলে এরশাদ নয়, স্বৈরাচার ছিলেন জিএম কাদের ও মহাসচিব চুন্নু।
তিনি অভিযোগ করে বলেন, তারা নেতাকর্মীদের পাত্তা দেন না, তারা নিজেদের মত চলেন। আজ আমরা ভারাক্রান্ত। নেতাকর্মীরা দলের প্রাণ, তারা যখন গণহারে পদত্যাগ করেন, তাদের লজ্জায় ডুবে যাওয়া উচিত। তার বিবেকহীন। বিবেকহীন মানুষ পশুতে পরিণত হয়। তাদের অবস্থাও তাই। আপনারা বুঝতে পারছেন।
সাহিন আরা সুলতানা বলেন, এরশাদবিহীন জাতীয় পার্টির সবচেয়ে অযোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি জিএম কাদের, পার্টির বর্তমান চেয়ারম্যান। যারা নেতাকর্মীদের মূল্যায়ন করতে জানেন না, তারা নেতা হওয়ার যোগ্য না। বারবার বলেছি, মাটিতে পা রাখেন, নিচের দিকে দেখেন, কর্মীদের দেখতে পাবেন। কিন্তু তারা আকাশে উড়তে শুরু করেছেন। এভাবে পার্টি হয় না, আসলেই হয় না।
বহিষ্কার করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু নেতাকর্মীদের মুখ বন্ধ করে দিতে চান অভিযোগ করে দলের এই নেত্রী বলেন, ১৪ জানুয়ারি আমাদের বক্তব্য ছিল, সবার দুঃখ-কষ্টের কথা বলতে সেদিন আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমরা সবাই একতা চেয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান ও মহাসচিব,একতা নয়, একলা চলো নীতি গ্রহণ করেছেন। এভাবে আসলে কোনও দল চলতে পারে না।
জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু অভিযোগ করে বলেন, ‘জিএম কাদের জাতীয় পার্টিকে মুদির দোকানে পরিণত করেছেন।’ আজকে গণপদত্যাগের উদ্যোগ কেন নিয়েছেন? যে হারে দলের চেয়ারম্যান ও মহাসচিব বহিষ্কার ও অন্যায় কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এটার প্রতিবাদ করা যায় না। কেন করা যাবে না, কারণ এটা তারা তাদের নিজের দল মনে করেন। তারা মনে করেন, এটা তাদের মুদির দোকান। একটা মুদির দোকানের মালিক আছে না?
জিএম কাদের মনে করেন জাতীয় পার্টি একটা মুদির দোকান। সকালে আসেন, সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে যান। মানে একটা দোকানদারের মত সকালে আসেন, হিসাব-কিতাব করে সন্ধ্যায় বের হয়ে যান। এখানে খাওয়া-দাওয়া করেন। কোন দলের চেয়ারম্যান আছেন, সকালে অফিসে আসেন সন্ধ্যায় যান? তিনি কী করেন।
তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে জিএম কাদেরের কোনও যোগাযোগ নেই। সারাদেশে কোনও সভা-সমাবেশ করেননি, শুধু অফিস করেন। পার্টিকে তিনি ধ্বংস করে ফেলেছেন। দলের এই বিপর্যয়ের জন্য জিএম কাদের ও মহাসচিব দায়ী, তারা ব্যর্থ। এজন্য আপনারা সরে যান। আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শের সৈনিক। আমরা এগিয়ে যাব। দল আপনার না, কোনও বাধা সৃষ্টি করবেন না।
‘আমি চ্যালেঞ্জ করে বলছি, দেখতে চাইলে দেখাতে পারবো। মিডিয়ার মাধ্যমে দেখাতে চাই, তার আশপাশে যারা আছেন তারাই ডোবার ফাঁদ। এই ডোবার ফাঁদে তিনি পড়ে গেছেন, সেখান থেকে উঠতে পারবেন না। তিনি লাটিমে ঘুরছেন, সুতো মহাসচিবের হাতে। দোয়া করি, তিনি যেন লাটিমে আর না ঘুরেন।’
মোহাম্মদপুর থানা সভাপতি নজরুল ইসলাম মুকুল বলেন, যে ইমাম নামাজে ভুল করে তার নেতৃত্বে নামাজ পড়া যায় না। তেমনি জিএম কাদেরের মত একটি লোকের নেতৃত্বে জাতীয় পার্টি করা সম্ভব নয়, গুড বাই জাতীয় পার্টি।
পল্লবী থানা সভাপতি আসাদ খান সামী বলেন, উনি (জিএম কাদের) নিজেকে জনবন্ধু দাবি করেন। উনি তো কর্মীবন্ধুই হতে পারেননি। জনবন্ধু হন কীভাবে। আপনি (কাদের) কী আমাদের অব্যাহতি দেবেন, আগামী দিনে আমরাই আপনাকে অব্যাহতি দেব।
শেরেবাংলা থানা জাপার সভাপতি আশরাফুল হক শিবলী বলেন, জিএম কাদের পার্টিকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত করেছেন। ত্যাগী নেতাদের মূল্যায়ন তার কাছে নেই, মূল্যায়ন করা হয় চাটুকারদের। সেন্টুর মত নিবেদিত প্রাণকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার প্রতিবাদে জিএম কাদেরের জাতীয় পার্টি থেকে আমরাই পদত্যাগ করছি।
হাতিরঝিল থানা সভাপতি মাসুদুর রহমান মাসুম বলেন, ’৮২ থেকে এই দল করে আসছি। পল্লীবন্ধু এরশাদের গড়া জাতীয় পার্টিকে জিএম কাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তার নেতৃত্বে জাতীয় পার্টি বিকশিত হওয়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। এ সময় মোহাম্মদপুর, আদাবর, পল্লবী, হাতিরঝিল, মিরপুর, দারুসসালাম, শেরেবাংলা, বাড্ডা, রূপনগর থানার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের ৯৬৮ নেতাকর্মী জিএম কাদেরের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন- রূপনগর থানা সাধারণ সম্পাদক নিয়াজ খান, আদাবর থানা সভাপতি মকবুল হোসেন মুকুল, ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মীর সিরাজুল ইসলাম, মোহাম্মদপুর থানা যুব সংহতির সভাপতি আমজাদ হোসেনসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক।
উপস্থিত ছিলেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান আমানত হোসেন খান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম খুশু, আবুল আহসান জুয়েলসহ মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস













