ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

৭০০ মিলিয়ন ডলার পাচ্ছে রোহিঙ্গারা

২০২৪ জানুয়ারি ২৩ ১৮:৩৪:৪৩
৭০০ মিলিয়ন ডলার পাচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য বিশ্ব ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এর সঙ্গে বৈঠক শেষে সাংবা‌দিক‌দের তিনি এ তথ্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তারা রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য বিশ্ব ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য। আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। তারা আমাদের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়।

এর আগে, উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেয়ারনিউজ, ২৩ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে