অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রথম ও সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সিডনিতে ‘মহান বিজয়’ দিবস উদযাপন করেছে। স্থানীয় হার্স্টভিল এন্টারটেইনমেন্ট সেন্টারে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শ্লোগানে দিবসটি উদযাপন করা হয়। আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. জিয়াউল কবির জিয়ন। পবিত্র গীতা ও বাইবেল পাঠ করেন যথাক্রমে ড. রতন কুণ্ডু ও পল ডি মধু।
অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের এক কিশোরের বেহালার সুরের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় হল ভর্তি উপস্থিত অতিথিরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কনসুলেট সিডনির কনসাল ও চেন্সরি প্রধান মো. আশফাক হুসেইন এবং সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত বীর মুক্তিযোদ্ধা শাহ্ এনায়েতুর রহমান বেলাল, বীর মুক্তিযোদ্ধা ডা. হাবিবুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান।
এরপর সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডুর পরিচালনায় সিডনির বিদায়ী কনসাল ও চেন্সরি প্রধান মো আশফাক হুসেইনের হাতে সংগঠনের ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন সাংস্কৃতিক সম্পাদক তাম্মি পারভেজ ও কোশাধ্যক্ষ দিলারা জাহান ও সদস্য জেরীন আফরীন। সংগঠনের সভাপতি মো. আব্দুল মতিন তাঁর স্বাগত বক্তব্যে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, প্রাক্তন কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু, কাউন্সিলর মাসুদ চোধরী, টেলিঅজের পরিচালক জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সাবেক সভাপতি একেএম ফজলুল হক শফিক, ধানসিঁড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিলকিস জাহান ও চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি হায়াত মাহমুদ, ড. তারিকুল ইসলাম, কবি জেরীন আফরীন, মোস্তাক আহমেদ প্রিন্স, আসিফ ইকবাল প্রমুখ। একাত্তরের অগ্নিঝরা গান নিয়ে মঞ্চে ছিলেন কন্ঠশিল্পী নিলুফা ইয়াসমিন, আয়শা কলি, জাহাঙ্গীর আলম, মধুমিতা শাহা, রুহুল আমিন, শুভ সাথী প্রমুখ।
নৃত্যান্জলী ড্যান্স অ্যাকাডেমির কর্ণধার মৌসুমি শাহার ও প্রেরণা ড্যান্স গ্রুপের কর্ণধার জেরিন চৌধুরীর নেতৃত্বে নতুন প্রজন্মের ছোট্ট সোনামণিরা নৃত্য পরিবেশন করে। অসাধারণ পরিবেশনার জন্য এসময় এসময় উপস্থিত দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাঁদের উৎসাহ দেন।
বিজয়ের মঞ্চে সংগঠনের পক্ষ থেকে হাজী মো. দেলোয়ার হোসেন ও অ্যাডভোকেট মো. মোবারক হোসেনকে সার্টিফিকেট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়।
মহান বিজয় দিবস উদযাপনের সমন্বয়কারী মোহাম্মদ আসলাম মোল্লা উপস্থিত অতিথিদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই উপলক্ষে মো. জিয়াউল কবির জিয়নের সম্পাদনায় ‘বিজয়’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।
আগত অতিথিদের জন্য সিডিসির সনামধন্য বাংলাদেশি রেস্তোরাঁ ধানসিঁড়ির পক্ষ থেকে রাতের খাবারের ব্যবস্থা করা হয়। রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












