পোশাক খাতে সুসংবাদ: মার্কিন বাজারে কমছে শুল্ক, বাড়বে রপ্তানি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৯ মাসের নিবিড় আলোচনার পর অবশেষে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের মধ্যকার এই পারস্পরিক শুল্ক চুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটি মনে করে, এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
এই বিশাল অর্জনের পেছনে অবদান রাখায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছে বিজিএমইএ। একইসঙ্গে এই প্রক্রিয়াকে বেগবান করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মার্কিন দূতাবাস এবং ইউএসটিআর-কেও ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে বিজিএমইএ জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সবচেয়ে বড় সুবিধার জায়গাটি হলো—যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে উৎপাদিত পোশাক রপ্তানির ক্ষেত্রে এখন থেকে আর কোনো পাল্টা শুল্ক দিতে হবে না। এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাকের প্রবেশাধিকার বহুগুণে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে এই বাণিজ্যিক সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে মার্কিন কাঁচামাল ব্যবহারের মূল্যায়ন এবং এর উৎস বা ট্রেসেবিলিটি নিশ্চিত করাকে জরুরি বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির মতে, মার্কিন তুলা গুণগতভাবে অত্যন্ত উন্নত কিন্তু ব্যয়বহুল। এমতাবস্থায় স্থানীয় স্পিনাররা যদি সুতার প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করতে পারেন, তবে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির এক বিশাল সম্ভাবনা তৈরি হবে।
চুক্তির বিস্তারিত শর্তাবলি সম্পর্কে বিজিএমইএ এখনো আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ তথ্য হাতে পায়নি। সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ নথিপত্র পাওয়ার পর সংগঠনটি দ্রুত সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক করবে। পরবর্তীতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ইউএসটিআর-এর সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং করণীয় নির্ধারণ করা হবে বলে বিজিএমইএ সূত্রে জানানো হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বামীকে হারালেন দীপু মনি, প্যারোলে মুক্তির জন্য আবেদন
- অটোরিকশা চলাচলে আসছে বড় পরিবর্তন, ভাগ হচ্ছে ৮ জোনে
- স্বর্ণের দাম কমল নাকি বাড়ল? আজকের বাজারদর এক নজরে
- যে খাসির জন্য বিয়ে ভেঙেছিল, এবার সেই খাসি দিয়েই বিয়ে করলেন জুনায়েদ
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন






