ভারতীয় এক ছাত্রীকে খুঁজছে এফবিআই, সন্ধান দিলে দেবে পুরস্কার
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) আমেরিকায় পড়তে যাওয়া এক ভারতীয় ছাত্রীর ব্যাপারে খুঁটিনাটি জানতে চেয়েছে। ময়ূষি ভগত (২৯) নামের ওই শিক্ষার্থী বছর কয়েক আগে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করতে নিউ ইয়র্কে গিয়েছিলেন।
জানা যায়, হঠাৎ একদিন উধাও হয়ে যান। তাই ময়ূষিকে খুঁজছে সংস্থাটি। এমনকি তার ব্যাপারে দ্রুত তথ্য সংগ্রহ করতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে তারা। ময়ূষি এখন কোথায়, সে ব্যাপারে বিশদ তথ্য দিলে তথ্য প্রদানকারীকে ১০ হাজার ডলার পুরস্কার হিসেবে দেবে বলে জানিয়েছে সংস্থাটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকার সমান।
কিন্তু প্রশ্ন জাগে একজন নিখোঁজ ভারতীয় ছাত্রীর জন্য এত অর্থ কেন খরচ করতে চায় আমেরিকার গোয়েন্দা সংস্থা?
ময়ূষি উধাও হয়েছিলেন বছর চারেক আগে। তাকে ২০১৯ সালের ২৯ এপ্রিল শেষ বার দেখেছিলেন তার প্রতিবেশীরা। নিউ ইয়র্কে পড়াশোনা করলেও ময়ূষি থাকতেন নিউ জার্সির একটি অ্যাপার্টমেন্টে। ঘটনার দিন সন্ধ্যায় তাকে সেই অ্যাপার্টমেন্ট থেকেই একটি কালো টি-শার্ট পরে বাইরে বেরোতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। তার পর আর ময়ূষির খোঁজ পাওয়া যায়নি।
২০১৯ সালের ১ মে ময়ূষির পরিবার তার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন জার্সি সিটি পুলিশ ডিপার্টমেন্টে। তার পর সাড়ে চার বছর কেটে গেলেও ছাত্রী নিখোঁজ রহস্যের কোনো কিনারা হয়নি।
সম্প্রতি সেই তদন্তেরই দায়িত্ব নিয়েছে এফবিআই। এ ব্যাপারে জার্সি সিটি পুলিশের সাহায্য নেওয়ার পাশাপাশি জনগণেরও সাহায্য চেয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই। গত জুলাই মাসেই ময়ূষির নাম এফবিআই নথিভুক্ত করেছে তাদের নিজস্ব নিখোঁজ তালিকায়। ওয়েবসাইটের ‘মোস্ট ওয়ান্টেড’ পেজে তার ছবি পোস্ট করে জনগণের সাহায্য চেয়ে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তারা।
পুলিশের রেকর্ড বলছে, ১৯৯৪ সালে ভারতে জন্ম এই তরুণীর। ২০১৬ সালে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি আমেরিকায় যান। ভর্তি হন নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। শ্যামলা রঙের দীর্ঘাঙ্গি ময়ূষির উচ্চতা সাধারণ ভারতীয় মেয়েদের থেকে অনেকটাই বেশি— ৫ ফুট ১০ ইঞ্চি। তার চোখের মণি বাদামি রঙের। চুল কালো। ইংরেজি, হিন্দি এবং উর্দু ভাষায় অনর্গল কথা বলতে পারেন ময়ূষি। তার বন্ধুরা জানিয়েছেন, গত তিন বছরে আমেরিকায় থাকাকালীন নিউ জার্সি এবং দক্ষিণ প্লেনফিল্ডে বেশ কিছু বন্ধুবান্ধবও হয়েছিল তার।
শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













