বাইডেনের ভারত সফর বাতিল
নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আগামী ২৬ জানুয়ারি বিশেষ অতিথি হিসেবে আসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে ভারতও প্রস্তাবিত কোয়াড শীর্ষ সম্মেলন স্থগিত করে দিয়েছে। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে সরকারি সূত্রে এ খবর জানা গেছে।
গত সেপ্টেম্বরে ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময়েই বাইডেনকে ভারত প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আসার অনুরোধ করেছিল। আনুষ্ঠানিকভাবে সেই কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েও দেওয়া হয়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি নিজেই সেই প্রস্তাবের কথা জানিয়ে গণমাধ্যমকে বলেছিলেন, জানুয়ারির শেষ দিকে ভারত সফরের বিষয়টি প্রেসিডেন্ট বিবেচনা করছেন।
অবশ্য যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সেই আমন্ত্রণ রক্ষা বা না রাখার বিষয়ে কিছু জানায়নি। ভারতও বাইডেনের বিশেষ অতিথি হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানোর পরপরই দিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন করার বিষয়ে ভারত উদ্যোগী হয়েছিল। চার দেশীয় ওই অক্ষ যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত। ভারত চেয়েছিল, বাইডেন থাকাকালে দিল্লিতে ওই জোটের শীর্ষ সম্মেলন করে ফেলবে। সে জন্য জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের প্রাথমিক কথাবার্তাও হয়েছিল। দুই দেশই জানিয়েছিল, বাইডেনের সম্মতি থাকলে তারাও ওই সময়ে ভারতে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
সরকারি সূত্রে জানানো হয়, বাইডেন আসতে পারবেন না বলে কোয়াড শীর্ষ সম্মেলনও আপাতত স্থগিত রাখা হচ্ছে। আগামী বছরের ২৭ জানুয়ারি দিল্লিতে সেই সম্মেলন করার কথা ভাবা হয়েছিল।
নরেন্দ্র মোদির শাসনামলে ২০১৫ সালে প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৮ সালে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু ‘অন্যান্য কর্মসূচির জন্য’ তিনি আসতে পারেননি। এবার বাইডেনও না আসার সিদ্ধান্ত নিলেন।
বাইডেনকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার সন্দেহের কথা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ করেননি। কানাডার পার্লামেন্টে সেই অভিযোগ জানানোর কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রও সে দেশের শিখ নাগরিক ও ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার চক্রান্তে ভারতের জড়িত থাকার অভিযোগ আনে। ওই অভিযোগে চেক প্রজাতন্ত্র থেকে এক ভারতীয়কে গ্রেপ্তারের কথাও তারা জানায়।
লক্ষণীয়ভাবে, কানাডা ও যুক্তরাষ্ট্রের অভিযোগের চরিত্র এক হলেও কানাডার অভিযোগ ভারত অস্বীকার করে, অথচ যুক্তরাষ্ট্রের অভিযোগের গুরুত্ব স্বীকার করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। এই হত্যাচেষ্টার অভিযোগকে ভারত ‘গুরুতর’ বলেও অভিহিত করেছে।
আরো লক্ষণীয়, বাইডেনের ভারতে না আসার খবরটি যে সময়ে জানাজানি হয়, ঠিক তখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার এ রে ভারত সফর করছেন। পান্নুন হত্যা চক্রান্ত বিষয়ে কথা বলতে দুই দিনের সফরে তিনি গত রোববার রাতে দিল্লি আসেন। দুই দিন ধরে তিনি ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই), দিল্লির পুলিশ কমিশনার ও জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
তবে দুই তরফের আলোচনা ও অগ্রগতি নিয়ে কোনো পক্ষই অবশ্য বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু পান্নুন হত্যা চক্রান্তের সঙ্গে বাইডেনের না আসা সম্পর্কযুক্ত কি না, সেই জল্পনা শুরু হয়েছে।
শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













