ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ইইউ’র নির্বাচনী কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায়

২০২৩ নভেম্বর ২৯ ১৪:১২:৩২
ইইউ’র নির্বাচনী কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। দুই মাসের মিশন নিয়ে ঢাকায় এসেছেন ৪ সদস্যের এই বিশেষজ্ঞ দল।

তারা হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

রোববার (০৩ ডিসেম্বর) থেকে প্রতিনিধিদলটি তাদের মিশন শুরু করবে। রোববার প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০শে সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যৌথসভা করবে ইইউ।

শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে