নতুন মালিকানায় ফু-ওয়াং ফুডে বাড়ছে বিদেশি বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক : গত বছর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডকে অধিগ্রহণ করে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ।
এর আগে বিনিয়োগকারীদের স্বার্থে ফু-ওয়াং ফুডকে অধিগ্রহণ করার নিমিত্তে মিনোরি বাংলাদেশকে অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অধিগ্রহণের সময়ে ফু-ওয়াং ফুডের মোট শেয়ার ছিল ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ছিল ৭.৮৫ শতাংশ। যার মধ্যে ৭.৬১ শতাংশ বা ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার কিনে নেয় মিনোরি বাংলাদেশ।
ফু-ওয়াং ফুড অধিগ্রহণের সময়ে মিনোরি ঘোষণা করেছিল, প্রতিষ্ঠানটিতে জাপানি বিনিয়োগ আসবে এবং জাপানের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যেও সংস্কার করা হবে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য যাতে জাপানে রপ্তানি করা যায়, সেজন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মিনোরী।
তারই ধারাবাহিকতায় গত বছর থেকে ফু-ওয়াং ফুডে জাপানের বিনিয়োগ শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, গত বছর জুনে প্রতিষ্ঠানটিতে বিদেশি বিনিয়োগ হয় ০.৩৮ শতাংশ। এরপর চলতি বছর আগস্ট মাসে নতুন করে বিদেশি বিনিয়োগ হয় ০.২৩ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বর মাসে নতুন আরও বিদেশি বিনিয়োগ আসে ০.৭১ শতাংশ। এতে দেখা যায়, তিন দফায় প্রতিষ্ঠানটিতে বিদেশিদের বিনিয়োগ দাঁড়িয়েছে ১.৩২ শতাংশে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা এযাবত ফু-ওয়াং ফুডের ১৪ লাখ ৬৩ হাজার শেয়ার কিনেছেন।
আলোচ্য সেপ্টেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও বেড়েছে। আগস্ট মাসে যেখানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৯২ শতাংশ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.২৭ শতাংশে।
মুনাফা ও ডিভিডেন্ড
ফু-ওয়াং ফুডের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালের পর থেকে কোম্পানিটি লোকসানের মধ্যে পরিচালিত হয়। যে কারণে ২০১৬ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। গত বছর ফেব্রুয়ারি মাসে মিনোরি অধিগ্রহণ করার পর প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ায়। ওই বছর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আসে ১৭ পয়সা। যেখানে আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৫৮ পয়সা। ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়।
সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২২ থেকে মার্চ’২৩ পর্যন্ত) কোম্পানির ইপিএস হয়েছে ১৭ পয়সা। সেখান থেকে বিনিয়োগকারীদের অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ০.৫০ শতাংশ। অর্থাৎ শেয়ারপ্রতি ১৭ পয়সা আয় থেকে বিনিয়োগকারীদের ৫ পয়সা করে মুনাফা দিয়েছে কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদ। ফলে সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে কোম্পানিটির হাতে ইপিএস জমা রয়েছে ১২ পয়সা।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের শেষ প্রান্তিকে বা চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে। আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) মুনাফা আরও ঊর্ধ্বমুখী হয়েছে। যে কারণে কোম্পানিটির শেয়ার দামে ও লেনদেনে নতুন করে গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
আগামী ২৮ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আহ্বান করা হয়েছে। সভায় ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণাকে সামনে রেখে গত তিন মাসে কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইস ২৩ টাকা ৫০ পয়সা থেকে ৪৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এরপর সংশোধন হয়ে সর্বশেষ ২৯ টাকা ৫০ পয়সায় কেনাবেচা হয়।
প্রসঙ্গত, ফু-ওয়াং ফুডের উৎপাদিত পণ্য তালিকায় রয়েছে ব্র্রেড, বিস্কুট, কেক, টোস্ট, ওয়েফার বার, চকলেট, ইনস্ট্যান্ট নুডলস, ড্রিংকিং ওয়াটার, কার্বনেটেড ড্রিংকস এবং এনার্জি ড্রিংকস।
শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


