দুর্নীতির দায়ে অভিযুক্ত কোম্পানি
প্রভাবশালীদের প্লেসমেন্ট সুবিধা দিয়ে শেয়ারবাজারে আসছে বেস্ট হোল্ডিংস
নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতির অভিযোগে মাত্র এক সপ্তাহ আগে ০৩ অক্টোবর বেস্ট হোল্ডিংসের (হোটেল লা মেরিডিয়ান) চেয়ারম্যান আমিন আহমেদ ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমিন আহমেদ ভুইয়ার বিদেশে অর্থ পাচারসংক্রান্ত আরও একটি ঘটনার তদন্ত করছে দুদক।সেই কোম্পানিকেই বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে বিদ্যমান আইনেও বিশেষ ছাড় দেওয়া হয়। কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়েও জালিয়াতির একাধিক অভিযোগ রয়েছে। কমিশনের সঙ্গে সমঝোতা এবং প্রভাবশালীদের প্লেসমেন্ট শেয়ার দিয়ে এই সুযোগ মিলেছে। এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন শেয়ারবাজারসংশ্লিষ্টরা। তবে বিএসইসি বলছে, আইনের মধ্যে থেকেই তারা অনুমোদন দিয়েছেন। এখানে আইনের কোনো লঙ্ঘন হয়নি।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই কোম্পানির অনুমোদনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি। কারণ কোম্পানিটি পাবলিক ইস্যু রুলস ২০১৫ অনুসারে আবেদন করেছে। তারা ওই রুলসের শর্ত পূরণ করেছে। বাইরের অন্য কিছু রুলসে সংযুক্ত নেই।
গত মঙ্গলবার (১০ অক্টোবর) বিএসইসির কমিশন মিটিংয়ে এই কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। অনুমোদন অনুসারে বাজার থেকে কোম্পানিটি ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে। এ ক্ষেত্রে প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। কিন্তু এর প্রিমিয়াম কত হবে, তা বুকবিল্ডিং পদ্ধতিতে নির্ধারিত হবে।
২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সম্পদ পুনর্মূল্যায়ন করে কোম্পানির প্রতিটি শেয়ারের সম্পদমূল্য দেখানো হয়েছে ৫৬ টাকা ৩৪ পয়সা। তবে পুনর্মূল্যায়নের আগে সম্পদ ছিল ৩২ টাকা ২৬ পয়সা। আলোচ্য সময় পর্যন্ত কোম্পানির প্রতি শেয়ারের বিপরীতে আয় (ইপিএস) ১ টাকা ২৪ পয়সা। আর ৫ বছরের গড় আয়৯৫ পয়সা।
এদিকে আইন লঙ্ঘন করে ২০২০ সালে কোম্পানিটি সরাসরি তালিকাভুক্তির আওতায় শেয়ারবাজারে আসার চেষ্টা করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের কাছ থেকে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করে। ব্যাংকগুলো প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৬৫ টাকায় কেনে। ওই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের শেয়ারের কারণে সরকারি কোম্পানি হিসাবে নাম দিয়ে সরাসরি তালিকাভুক্তির চেষ্টা করে। কিন্তু ওই সময়ে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ব্যর্থ হয়।
নিয়ম অনুসারে কোনো কোম্পানি আইপিওতে আবেদনের দুই বছর আগে থেকে শুধু স্টক শেয়ার ইস্যু ছাড়া অন্য কোনোভাবে মূলধন সংগ্রহ করতে পারে না। কিন্তু কোম্পানিটি এরকম সময়ের মধ্যে বন্ড ছেড়ে বড় অঙ্কের মূলধন বাড়িয়েছে। আবার বন্ডের একটি উল্লেখযোগ্য অংশকে শেয়ারেও রূপান্তর করেছে। এটি আইনের পরিপন্থি।
তাই আইনের বাধ্যবাধকতায় কোম্পানিকে বিশেষ ছাড় দিয়ে গত ২৭ জুলাই গেজেট জারি করে বিএসইসি। ওই সময়েই কোম্পানিটির প্রতি বিএসইসির সুনজরের বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়াও কমিশনের ভেতরে কর্মকর্তাদের একটি অংশ এই আইনি ছাড়ের বিপক্ষে ছিলেন। কিন্তু কর্তাব্যক্তিরা তা আমলেই নেননি।
দুদকের তথ্য অনুসারে ঢাকা ক্যান্টনমেন্ট বাজারের ৩০ দশমিক ২৫ কাঠা জমি ক্রয় দেখিয়ে ৯৫ কোটি টাকার তথ্য গোপন করে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন আহমেদ। এ ক্ষেত্রে সরকারের সাড়ে ৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে উল্লিখিত দুজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাদী দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল হুদা। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৮ জুলাই ক্যান্টনমেন্ট বাজার এলাকার ৬ নম্বর প্লটের ৩০.২৫ কাঠা জমি ১১০ কোটি টাকায় ক্রয় করে শেখ আব্দুল হাই বাচ্চু। ওই জমির বিক্রেতা আমিন আহমেদ।
কিন্তু নিবন্ধন মূল্য দেখানো হয় ১৫ কোটি ২৫ লাখ। অর্থাৎ ৯৫ কোটি ৭৫ লাখ টাকার তথ্য গোপন করা হয়। জমি বিক্রয় ও প্রকৃত মূল্য গোপন করতে আমিন আহমেদ তাকে সহযোগিতা করেছেন। আমিন আহমেদ ১৩৪টি পে-অর্ডারের মাধ্যমে ৭৮ কোটি ৫০ লাখ টাকা ও নগদে ৩১ কোটি ৫০ লাখ টাকা নিয়েছেন। এ ধরনের কাজ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায়। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে ২০২০ সালের ৫ জানুয়ারি বেস্ট হোল্ডিংসের ওই সময়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিন আহমেদ ভুইয়ার সম্পদ হিসাব চেয়েছে দুদক। প্রতিষ্ঠানটির পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত চিঠিতে পরবর্তী ২১ কার্যদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সব ধরনের সম্পদের হিসাব দিতে বলা হয়। তারা হিসাব জমা দেয়। তবে দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এর আগে দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধার স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয় আমিন আহমেদ ভুইয়া হোটেল ব্যবসার আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। নোয়াখালীর সুবর্ণচর এলাকায় ৭০০ একর সরকারি খাসজমি জবরদখল করে রেখেছেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, দুদকে হাজির হওয়ার সময় নিজের পরিবারের পাসপোর্ট ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সম্পদ অর্জনসংক্রান্ত সব দলিল/রেকর্ডপত্র, আয়কর নথির যাবতীয় রেকর্ডপত্র জমা নেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে এই ঘটনাটি বর্তমানে থমকে আছে। তবে দুদক সূত্র বলছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
এদিকে কোম্পানির আর্থিক প্রতিবেদনেও ঝুঁকি রয়েছে বলে জানা গেছে। কারণ এর আগে বিতর্কিত এবং বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ অডিট কোম্পানি নিয়ে আর্থিক রিপোর্ট তৈরি করা হয়েছিল। কোম্পানির পুরো আর্থিক রিপোর্ট সত্য হলেও রয়েছে ঝুঁকি। কারণ কোম্পানি বর্তমানে যে টাকায় মুনাফা করছে তার পুরোটা বিনিয়োগকারীদের দিলেও সর্বোচ্চ ১০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে। এর মানে হলো ব্যাংক ৬৫ টাকা বিনিয়োগ করে বছরে মাত্র ১ টাকা পাবে।
বর্তমানে কোম্পানির চেয়ারম্যান হিসাবে রয়েছেন আমিন আহমেদ ভুইয়া, ব্যবস্থাপনা হাসান আহমেদ এবং পরিচালক আফ্রা আনজুম। এছাড়াও মনোনীত পরিচালকদের মধ্যে রয়েছেন উম্মে কুলসুম কনা, তাসনুবা ইসলাম, মঞ্জুর আহমেদ ভুইয়া, মোহাম্মদ মুসলিম আলী, নিরাঞ্জন চন্দ্র দেবনাথ, মো. আনোয়ারুল ইসলাম এবং খান ইকবাল হোসেন।
শেয়ারনিউজ, ১৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










