বনি ইসরায়েলের নাম ইহুদি হলো যেভাবে
নিজস্ব প্রতিবেদক : ইহুদীরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটি ইয়াহুদা থেকে এসেছে, যিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুজা। জালকে আরবি দিয়ে দালে পরিবর্তন করা হয়েছে।
ইয়াহুদা শব্দের অর্থ তাওবাকারী। গো বৎসপূজা থেকে তাওবা করার কারণে তার নাম হয়েছে ইয়াহুজা। অর্থাৎ তাওবাকারী। (কুরতুবি প্রথম খণ্ড পৃষ্ঠা-৩৩৮)
বনি ইসরায়েল- ইয়াহুদা বনি ইসরায়েলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইহুদি শব্দটি বর্তমানে পুরো বনি ইসরায়েল বা ইসায়েল জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বনি ইসরায়েলের অসদাচরণের কথা আল কোরআনে ৪৯ বার উল্লেখ করা হয়েছে। এবং ইহুদি শব্দটি কোরআনুল কারীমে ৯ বার উল্লেখ করা হয়েছে। কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহ দ্রোহীতার বিষয়টি বুঝে আসে।
এই সম্প্রদায়ের লোকেরা পাঁচ শতাধিক নবী ও পয়গাম্বর হত্যা করেছে। ইহুদিরা হজরত মূসা আলাইহিস সালামের অনুসারী। তবে তারা পরবর্তী নবী হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না।
মুসা আ.-এর কাছে বনি ইসরায়েলের দাবি
বনি ইসরায়েলকে ইহুদি হিসেবে নামকরণের আরেকটি বর্ণনা পাওয়া যায় সূরা আরাফের ১৫৫-১৫৬ নম্বার আয়াতে। আয়াতের বিষয়বস্তু হলো- হজরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে তাওরাতের আহকাম, বিধি-বিধান শুনালেন, তারা বলল, ‘আমরা কেমন করে বিশ্বাস করব যে, এই কিতাব সত্যিই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে? যতক্ষণ আমরা আল্লাহকে স্বয়ং কথা বলতে না শুনব, ততক্ষণ এটাকে মানব না।’
মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলের ৭০ জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে মহান আল্লাহ হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন করলেন, যা তারাও শুনল। কিন্তু এরপর তারা একটি নতুন দাবি করে বসল যে, যতক্ষণ আমরা নিজ চোখে আল্লাহকে না দেখব, ঈমান আনব না।
আল্লাহর শাস্তি ও মুসা আ.-এর দোয়া- দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী, বনি ইসরায়েল বাছুর পূজা শুরু করে। পুরো জাতির এই পাপ থেকে তওবার জন্য বনি ইসরায়েল থেকে ৭০ জনকে নির্বাচন করে তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করল। তাদের এমন টালবাহান আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তায়ালা তাদের ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন।
তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের পাপ থেকে মুক্তির জন্য দোয়ায় বলেছিলেন, ‘ইন্না হুদনা ইলাইক’ অর্থাৎ আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করলাম বা তওবা করলাম।
ইহুদি- কোনো কোনো মুফাসসিরের মতে, কোরআনের শব্দ هُدْنَا অর্থ, আমরা ফিরে এসেছি অথবা তাওবা করেছি। এই শব্দ থেকে তাদের নামকরণ করা হয়েছে ‘ইয়াহুদ বা ইহুদি’।(ইবন কাসীর)
পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে,
আর মুসা নিজের জাতি থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল। তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো তখন সে বললো, ‘হে আমার রব, আপনি চাইলে আগেও এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন? এটাতো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন।
আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি।’ তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই। আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের ওপর ইমান আনে। (সুরা আরাফ,(৭), আয়াত, ১৫৫, ১৫৬)
শেয়ারনিউজ, ১৪ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন রোডম্যাপ, বিশেষ নজরদারিতে শেয়ারবাজারের ৮ ব্যাংক
- কামালকে দেশে ফেরানো নিয়ে সরকারের নতুন উদ্যোগ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল
- সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান
- ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ালো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত
- যে কারণে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেলেন ইয়ামাল
- প্রগতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা
- আগে দেখে নিন আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কতা
- বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার
- ফাইনালের পর মেসির কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব
- টানা দুই জয়ে সফর রাঙিয়ে দেশে ফিরছে বাংলাদেশ
- জাবেদের ফ্ল্যাটে শতাধিক পোশাক, রোলেক্সের বক্সসহ নানা সামগ্রী
- উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল
- মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা, ১০ বছর পর গ্রেপ্তার
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
- আর্জেন্টিনার পক্ষেই নেতানিয়াহু, ফাইনালের আগে প্রকাশ্যে ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













