ঝুঁকিপূর্ণ অবস্থানে ছয় বিমার শেয়ার, সতর্কতা অবলম্বনের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: কোন শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিটির শেয়ারের আরএসআই কত সেটা দেখে বিনিয়োগ করে দক্ষ বিনিয়োগকারীরা। রিলেটিভ স্ট্রেনথ ইনডেক্স বা আরএসআই যদি কোন শেয়ারের ৮০ এর উপরে থাকে, তাহলে বুঝে নিতে হবে ওই শেয়ার অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সে ক্ষেত্রে এ সমস্ত শেয়ারে বিনিয়োগ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। সে হিসেবে বর্তমানে বিমা খাতের ছয়টি কোম্পানির শেয়ার অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আরএসআই ৩০ এর নিচে থাকলে সেই শেয়ারে বিনিয়োগ ঝুঁকিমুক্ত মনে করা হয়। আর ৮০ এর উপরে থাকলে সেই শেয়ার অতি ঝুঁকিপূর্ণ ধরা হয়। আরএসআই এর হিসেব অনুযায়ী বিমা খাতের ছয়টি কোম্পানির মধ্যে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্সে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ইতোমধ্যে এই কোম্পানিগুলোর শেয়ার নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একাধিকবার বিনিয়োগকারীদের সতর্ক করেছে। কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংশোধনী তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। এরপরও এই কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েই চলেছে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ারের বর্তমান আরএসআই ৮১.৪১। গত ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৬ টাকা ৬০ পয়সায়। মাত্র ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ২১.৩১ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়।
সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ০৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ০২ পয়সা।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ারের বর্তমান আরএসআই ৮৬.১০। গত ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ৪১ টাকা ২০ পয়সা। মাত্র দুই মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭৪ টাকা ৫০ পয়সায় বা ১৮০.৮২ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ৭০ পয়সায়।
সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সা।
ইস্টল্যান্ড ইন্স্যিুরেন্স
কোম্পানিটির শেয়ারের বর্তমান আরএসআই ৮২.১৩। গত ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২৫ টাকা ৪০ পয়সা। মাত্র ১২ কাযদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সায় বা ২৫.৩৯ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ টাকা ৬০ পয়সায়।
সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১১ পয়সা।
কর্ণফুলী ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ারের বর্তমান আরএসআই ৮৩.৮৭। গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৩১ টাকা ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা বা ৩৫.১৪ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ টাকা ৩০ পয়সায়।
সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ০৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৭৮ পয়সা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ারের বর্তমান আরএসআই ৯০.৯০। গত ১৭ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪১ টাকায়। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৬ টাকা ১০ পয়সা বা ৮৮.০৮ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকা ১০ পয়সায়।
সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৯১ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ারের বর্তমান আরএসআই ৮৩.৪৮। গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪ টাকা ৬০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ৪৩.৬৪ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৭০ পয়সায়।
সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২৪ পয়সা।
এই ছয় কোম্পানির মধ্যে চারটিরই গত ছয় মাসে মুনাাফা কমেছে আগের বছরের তুলোনায়। আর দুটির মুনাফা বাড়লেও তা খুবই কম। এর পরেও কোম্পানিগুলোর শেয়ারের এমন অস্বাভাবিক দর বৃদ্ধিকে শেয়ারবাজারকে অস্থিতিশীল করে তুলেছে। আগের বছর মুনাফা কম হওয়াতে কোম্পানিগুলো ডিভিডেন্ডও কম দিয়েছে বিনিয়োগকারীদের জন্য। তবুও এই কোম্পানিগুলোর শেয়ার যেন বাজারে রেসের ঘোরার মতো দৌড়াচ্ছে।
২০২০ সালেও বিমা খাতের কয়েকটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি হয়েছিল। সেই সময়েও কয়েকটি বিমা কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল কারসাজি চক্র। ৩০ টাকার শেয়ারকে বাড়িয়ে করা হয়েছিল ৩০০ টাকা। বেশ কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছিল ৭-১০ গুণ। সেই শেয়ার বেশি দামে কিনে পথে বসেছে বহু সাধারণ বিনিয়োগকারী। শেয়ারবাজারও ছেড়েছে অনেকে।
সেই চক্রটি আবারও কয়েকটি বিমা কোম্পানির শেয়ার নিয়ে কারসাজিতে মেতে উঠেছে। কয়েকটি কোম্পানির শেয়ার ইতোমধ্যে বেড়ে হয়েছে ২-৩ গুণ। এরই ফলে ছয়টি কোম্পানির শেয়ারের আরএসআই অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে উঠে এসেছে। এই কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শেয়ারবাজার বিশ্লেষকরা।
শেয়ারনিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


