শেয়ারবাজারে আসার আগেই উৎপাদন নিয়ে লুকোচুরি এগ্রো অর্গানিকার
শাহ মো. সাইফুল ইসলাম: শেয়ারবাজারের এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য অনুমোদন পাওয়া এগ্রো অর্গানিকা পিএলসি তালিকাভুক্তির আগেই উৎপাদন নিয়ে লুকোচুরি শুরু করেছে। কোম্পানি পক্ষ থেকে বলা হচ্ছে উৎপাদনে রয়েছে। কিন্তু শেরপুর বিসিকে গিয়ে সরেজমিনে দেখা গেছে উৎপাদন বন্ধ রয়েছে অনেক আগে থেকেই কোম্পানিটির।
এছাড়াও, সম্পদের মূল্য ও পরিশোধিত মূলধন ফুলিয়ে-ফাঁপিয়ে দেশের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে কোম্পানিটি। তালিকাভুক্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া আর্থিক প্রতিবেদনের বেশিরভাগ হিসাবের সঙ্গেই বাস্তবতার মিল নেই কোম্পানিটির।
গত মঙ্গলবার শেরপুর বিসিকে দেখা গেছে, এগ্রো অর্গানিকার কারখানাটি মূলত সাইডওয়ালের ওপর উঁচু করে টিন দিয়ে নির্মিত। কারখানার বাইরে কোম্পানির নাম রয়েছে। তবে তালাবদ্ধ।
বিসিকের কর্মকর্তা এবং স্থানীয়রা জানান, কোম্পানিটির এই কারখানায় আপাতত কোনো উৎপাদন কার্যক্রম নেই। অনেকদিন ধরে কোনো শ্রমিক বা কর্মচারীও নেই। বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। ভেতরে যন্ত্রপাতি ও মালপত্র ঠিক আছে কি না, সে সম্পর্কে তাদের ধারণা নেই।
এমন একটি কোম্পানিকে ইতোমধ্যে শেয়ারবাজার থেকে পাঁচ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদনও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা বিনিয়োগকারীদের জন্য খুবই দুঃখ জনক বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।
জানা গেছে, শেরপুর বিসিকে এ১৪, এ১৫ এবং এস২১ প্লটে এগ্রো অর্গানিকার কারখানা। তিনটি প্লটে মোট জমির পরিমাণ ৩৩ দশমিক ২৮ শতাংশ। ২০১১ সালের ৫ অক্টোবর ৯৯ বছরের জন্য সুদসহ ৫ লাখ ৩০ হাজার ৮৪৫ টাকার বিনিময়ে বিসিকের কাছ থেকে লিজ নিয়েছে তারা। লিজের জন্য নির্ধারিত ওই টাকা পরিশোধ করা হলেও সার্ভিস চার্জ বকেয়া রয়েছে।
শেরপুর বিসিকে বর্তমানে প্রতি শতাংশ জমির চুক্তি মূল্য ২ লাখ টাকা। সেই হিসাবে এগ্রো অর্গানিকার জমির মোট মূল্য ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। কিন্তু কোম্পানির আর্থিক প্রতিবেদনে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই জমির মূল্য দেখানো হয়েছে ১৪ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৩২৯ টাকা।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই বিসিকের ৩৩ দশমিক ২২ শতাংশ জমি এবং কারখানার যন্ত্রপাতি এনআরবি ব্যাংকে বন্ধক রেখে ৪৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে এগ্রো অর্গানিকা। একই ব্যাংকে কোম্পানির স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ৮ কোটি ১৪ লাখ ৩৭ হাজার টাকা। শিল্পনগরীর কোনো জমি বন্ধক রেখে ঋণ নিতে হলে বিসিকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হয়। তবে এগ্রো অর্গানিকা কোনো এনওসি নেয়নি বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তারা।
অন্যদিকে কোম্পানির আর্থিক প্রতিবেদনে কারখানা ভবন ও অন্যান্য অবকাঠানো নির্মাণে ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ৫২ লাখ ১২ হাজার ১৯৫ টাকা। কিন্তু বাস্তবে দেখা গেছে এগ্রো অর্গানিকার কারখানাটি মূলত সাইডওয়ালের ওপর উঁচু করে টিন দিয়ে নির্মিত।
এগ্রো অর্গানিকার মূল ব্যবসা চাল প্যাকেটজাত, জাফরান, ইসপগুল, মসলা, ঘি, জেলি এবং মৌসুমি ফলের আচার উৎপাদন ও বাজারজাতকরণ। কোম্পানিটির ‘খুশবু’ব্র্যান্ডের পণ্যের মান নিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) অভিযোগ জমা হয়। শুনানির পর সত্যতা পাওয়ায় পণ্যের সনদ স্থগিত করে বিএসটিআই।
এসএমই প্রতিষ্ঠান হিসেবে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত ৩১ মে এগ্রো অর্গানিকার প্রস্তাব অনুমোদন করে বিএসইসি। কোম্পানিটি ১০ লাখ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। শেয়ারবাজার থেকে টাকা নিয়ে কোম্পানির কারখানার ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনায় ব্যয় করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
তবে বিএসইসির অনুমোদনের পর প্রায় সাড়ে তিন মাস পার হলেও কিউআইও প্রক্রিয়া শেষ করতে পারেনি কোম্পানিটি। বিএসইসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই চলছে। অন্যদিকে কোম্পানির কর্মকর্তাদের দাবি, দাপ্তরিক জটিলতার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় সময় লাগছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কারখানা ও করপোরেট কার্যালয়ের যন্ত্রপাতি ও অন্যান্য মালপত্রের মূল্য ২০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ১৪ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৬১৫ টাকার প্লান্ট ও যন্ত্রপাতি, ১ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ৫০৩ টাকার জেনারেটর, ৬১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকার আসবাব, ৮৪ লাখ ২ হাজার ৬৮৮ টাকার কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রপাতি, ৬১ লাখ ৩৫ হাজার ৭৯৩ টাকার অগ্নিনির্বাপক ব্যবস্থা, ৭৪ লাখ ২ হাজার ৯৮৬ টাকার অফিস সরঞ্জাম এবং ১ কোট ৫৮ লাখ ৪৯ হাজার ৫২০ টাকার মোটরযান রয়েছে। তবে ভবন তালাবদ্ধ থাকায় কারখানার ভেতরে যন্ত্রপাতি ও মালপত্রের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।
এই বিষয়ে এগ্রো অর্গানিকা পিএলসির চীফ ফাইন্যান্সিয়াল অফিসার শরীফ আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপক শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কল রিসিভ করেননি।
শেয়ারনিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


