আলহাজ টেক্সটাইল নিয়ে বিএসইসির তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ও এই সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশের ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। ফলে কোম্পানিটির বিনিয়োগকারীরা যথাযথ তথ্যের অভাবে বিভ্রান্ত হচ্ছেন।
এমতাবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ারবাজারের উন্নয়নে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির পরিচালক মো. মাহমুদুল হককে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সংস্থাটির অতিরিক্ত পরিচালক মো. এমদাদুল হক ও সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি গঠনের কারণ সম্পর্কে বিএসইসির আদেশে বলা হয়েছে, কমিশন কর্তৃক মনোনীত আলহাজ টেক্সটাইল মিলসের স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদের সভা এবং সভাসংক্রান্ত বিভিন্ন উল্লেখযোগ্য তথ্য ডিএসইর নিউজ পোর্টালে যথাসময়ে প্রদর্শনে ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ডিএসই কর্তৃক প্রকাশিত তথ্যের যথার্থতা ও সত্যতা যাচাই করতে ব্যর্থ হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত তথ্য পেয়ে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছেন।
এরফলে তাদের বিনিয়োগ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই শেয়ারবাজারের শৃঙ্খলা রক্ষার্থে ডিএসইর উল্লিখিত ব্যর্থতার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা প্রয়োজন। গঠিত তদন্ত কমিটি উল্লিখিত বিষয়সহ অন্যান্য বিষয়াদি যথাযথভাবে পরিপালন করা হয়েছে কিনা সেটি অনুসন্ধান করে দেখবে।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্প্রতি আলহাজ টেক্সটাইল মিলসে নতুন করে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে। এর আগেও বিএসইসি কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছিল। যদিও সে সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি আদালতের শরণাপন্ন হয়েছিল। অবসরোত্তর ছুটিতে থাকা লে. কর্নেল একেএম সাইফুল বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া নূর খান ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদকে আলহাজ টেক্সটাইল মিলসের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে মো. সেলিম ও ফাহমিদ ওয়াসিক আলীর পদত্যাগপত্রের ভিত্তিতে তাদের নিয়োগের বিষয়টি প্রত্যাহার করে নেয়া হয়েছে, যা গত ১৭ আগস্ট থেকে কার্যকর হবে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩০ পয়সা। আর একই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৮ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সায়।
শেয়ারনিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- চুক্তিভিত্তিক নিয়োগের পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ বিএসইসিতে
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- সালতা ক্যাপিটালে ১০০ কোটি টাকার অনিয়ম, ক্ষতিগ্রস্ত হাজারো বিনিয়োগকারী
- বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক
- ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও নিয়ন্ত্রক সীমা লঙ্ঘন, ঢাকা ইন্স্যুরেন্সে আর্থিক ঝুঁকির ইঙ্গিত
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- বিশেষজ্ঞরা জানালেন চুল আঁচড়ানোর সঠিক নিয়ম
- এক পোস্টেই নতুন বিতর্কের জন্ম দিলেন শাওন
- তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- দায়িত্ব ছাড়ার পর আবেগঘন বার্তা সারওয়ার আলমের
- ছবি-ভিডিও ধারণের কারণ বলতে না পেরে বিপাকে যুবক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ২৩ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- সূচকে শক্তিশালী উত্থান, লেনদেন কমলেও ইতিবাচক বার্তা বাজারে
- ২৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ভিত্তি তৈরি হয়েছে: আমির খসরু
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাতকড়া পরেই জানাজায় সাবেক মেয়র, আবেগঘন মুহূর্তে যা বললেন
- চীনের এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে জ্বালানি বাজার
- চার দিনে ৬ দফা ভূমিকম্প; বড় বিপদের ইঙ্গিত
- একাদশে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, থাকছে না ভর্তি পরীক্ষা!
- বাংলাদেশি কর্মীদের নিয়ে বড় ঘোষণা দিল মালয়েশিয়া
- জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রকাশ
- বদলে গেল ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়ম
- সংসদে বিস্ফোরক দাবি: ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হোক’
- পে-স্কেল বাস্তবায়নে নতুন মোড়
- কাগজে লাভ, বাস্তবে বিশাল লোকসান ওয়ান ব্যাংকের?
- শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে বিচারক পরিবর্তন
- ইসলামী ব্যাংকের সুশাসন ফেরাতে দ্রুত পদক্ষেপের দাবি
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রত্যাহারের পর সামনে এলো সারওয়ারকে নিয়ে অজানা তথ্য
- সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আদালতেই ক্ষোভ উগরে দিলেন ইনু, এরপর যা ঘটল...
- ইসলামী ব্যাংক নিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক!
- মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্র সজীবকে
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন বদিউজ্জামান তপাদার
- পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সম্পদের সঠিক মূল্যায়নে জমি পুনর্মূল্যায়ন করবে কাশেম ইন্ডাস্ট্রিজ
- মুনাফা উত্তোলনে চাপের মুখে শেয়ারবাজার
- ২২ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ






