এজেন্টের মাধ্যমে বিক্রি হবে মিউচুয়াল ফান্ড
নিজস্ব প্রতিবেদক : মিউচুয়াল ফান্ড জনপ্রিয় করতে এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রির উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ‘লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম’ চালু করার ঘোষণা দিয়েছে।
এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিক্রি করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিআইসিএম’র কোর্স সম্পন্ন করে যে কেউ মিউচুয়াল ফান্ড বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। একজন এজেন্ট তার ইচ্ছা অনুযায়ী যতখুশি ততো ফান্ড ম্যানেজারের মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট’র অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, মিউচুয়াল ফান্ড রুলস ২০০১-এ স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে বিআইসিএম থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোর্স সম্পন্নকারীরা মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। এই লক্ষ্যে বিআইসিএম এই লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট কোর্স চালুর ব্যাপারে উদ্যেগ গ্রহণ করে।
ড. মাহমুদা আক্তার বলেন, প্রাথমিক ভাবে এর কারিকুলাম ডিজাইনে ইন্সটিটিউটের অনুষদ সদস্যরা খসড়া তৈরি করেন। পরবর্তীতে, বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় এই ইন্ডাস্ট্রিতে যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন এবং যাদের এ সংক্রান্ত তাত্ত্বিক এবং বাংলাদেশের বাস্তবতার ভিত্তিতে প্রায়োগিক জ্ঞান রয়েছে, এরকম বিশেষজ্ঞদের নিয়ে ইন্সটিটিউটের অনুষদ সদস্যরা কর্মশালায় মিলিত হন।
তিনি বলেন, এরপর আরেকটি কর্মশালার মাধ্যমে এর কারিকুলাম পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। তারপর এটি ইন্সটিটিউটের একাডেমিক কমিটিতে উপস্থাপন করা হয় এবং সর্বশেষ পরিচালনা পর্ষদের সভাতে এ ব্যাপারটি অবগত করা হয়। কয়েক ধাপে এর কারিকুলাম চূড়ান্ত করার কারণে আমরা বলতে পারি যে এর কারিকুলামে বাস্তব সম্মত এবং প্রায়োগিক ব্যাপারটি পুরোপুরি ভাবে নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, প্রোগ্রামটি ৩০ ঘন্টার মোট ৯টি মডিউলে বিভক্ত। যা ৪ দিনে বা ৯ দিনে সম্পন্ন করা হবে। এ ব্যাপারে অংশগ্রহণকারীদের রেসপন্স জানার পর এটা চূড়ান্ত করা হবে। ক্লাসগুলো বিআইসিএম’র ক্যাম্পাসেই হবে এবং প্রতি ব্যাচে আপাতত ১৫ জনকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
তিনি আরও জানান, কোর্স ফি থাকবে ১২ হাজার টাকা। তবে প্রথম তিনটি ব্যাচের জন্য ৫০ শতাংশ ছাড়ে প্রোগ্রামটি চলমান থাকবে। আর গ্রুপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও থাকবে বিশেষ ছাড়। অভিজ্ঞ এবং এ পেশাতে বা সমগোত্রীয় পেশায় যারা ইতোমধ্যে আছেন, তাদের জন্য ক্ষেত্র বিশেষে বৃত্তি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চীফ অপারেটিং অফিসার কাজী মাশুক-উল হক, শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হাসান, গ্রীণ ডেল্টা ড্রাগন এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহবাজ তালাত, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী প্রমুখ।
আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চীফ অপারেটিং অফিসার কাজী মাশুক-উল হক বলেন, আমাদের পার্শবর্তী দেশ ভারতে মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়। সেখানে এজেন্টের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড বিক্রির কার্যক্রম চালু আছে। আমাদের দেশে মিউচুয়াল ফান্ড এখনো সেইভাবে জনপ্রিয় হয়নি। এর মাধ্যমে (এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিক্রি) দেশে মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করা যাবে।
শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হাসান বলেন, বর্তমানে শেয়ারবাজারে যেসব মিউচুয়াল ফান্ড রয়েছে তার বেশিরভাগের দাম এনএভি’র অনেক নিচে। এরপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। আবার ফান্ড ম্যানেজারগুলোর দক্ষতার অভাব রয়েছে এবং অতিতে বিভিন্ন অনিয়মের তথ্যও পাওয়া গেছে।
ইমরান হাসান বলেন, বর্তমানে শেয়ারবাজারে অনেক মিউচুয়াল ফান্ড এনএভি’র তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে। কিছু মিউচ্যুয়াল ফান্ড ভালো করতে পারছে না। তার মানে এই নয় সব মিউচুয়াল ফান্ড খারাপ। বেশ কিছু মিউচুয়াল ফান্ড ভালো করছে। এজেন্টরা এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের পরামর্শ দিতে পারবেন। কোন মিউচুয়াল ফান্ড ভালো করছে, কোনটি খারাপ করছে তার তথ্য তুলে ধরে এজেন্টরা বিনিয়োগকারীদের পরামর্শ দিতে পারবেন।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান বলেন, এটি (এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিক্রি করার এটি একটি ভালো উদ্যোগ। তবে অতিতে মিউচুয়াল ফান্ড নিয়ে বেশকিছু অনিয়মের তথ্য উঠে এসেছে। সম্প্রাতিক সময়েও অনিয়ম হয়েছে। তাই ফান্ড ম্যানেজাররা যাতে স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে থাকে তারও ব্যবস্থা করতে হবে। তা না হলে এর সুফল পাওয়া যাবে না।
শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











