দুই বিমার শেয়ার কারসাজি খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানির শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক কর্মদিবসে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশের বেশি। কোম্পানি দুটির শেয়ার কারসাজি করে এই বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর কর্তৃপক্ষ বলেছে, কোম্পানি দুটির শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গুজব ছড়িয়ে কোম্পানি দুটির শেয়ারদর নিয়ে বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যা কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগ সুখবর নয়।
অন্যদিকে ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধির বিযয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে পড়েছে । যে কারণে কোম্পানি দুটির শেয়ারদর বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাটি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৬ কর্মদিবসে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি দর বেড়েছে ৩১.২৫ শতাংশ। অপরদিকে গত ১৫ কর্মদিবসে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি দর বেড়েছে ২৮.৩০ শতাংশ।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর দাঁড়ায় ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। গত ৬ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৪৪টি। সেই হিসাবে গত বৃহস্পতিবার কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্যে হয়েছে ২৭১ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৭২ টাকা। যা গত ৩০ আগস্ট মোট শেয়ারের বাজারমূল্যে ছিল ২০৬ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৯১২ টাকা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্যে বেড়েছে ৬৪ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ১৬০ টাকা।
অপরদিকে, গত বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর দাঁড়ায় ৬৮ টাকা। গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। গত ১৫ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার। সেই হিসাবে গত বৃহস্পতিবার কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্যে হয়েছে ২৮৮ কোটি ৪ লাখ ১২ হাজার টাকা। গত ১৬ আগস্ট মোট শেয়ারের বাজারমূল্যে ছিল ২২৪ কোটি ৫০ লাখ ২৭ হাজার টাকা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির মোট শেয়ারের বাজারমূল্যে বেড়েছে ৬৩ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকা।
শেয়ার দুটি নিয়ে কারসাজির অভিযোগ করেছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন ইন্সুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে একটি চক্র কারসাজি করে শেয়ারদর বৃদ্ধি করেছে। ফলে কয়েকদিনের মধ্যে কোম্পানিগুলোর শেয়ার প্রতি দর বেড়েছে ১৫ টাকা। এই ধরনের দর বৃদ্ধি ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে। সামনে আরও বাড়বে এই নিয়েও মতিঝিল এলাকার সিকিউরিটিজ হাউজগুলোতে গুঞ্জন চলছে।
যদিও কোম্পানিগুলোর শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে কোম্পানিগুলোকে গত বৃহস্পতিবার ডিএসই নোটিস পাঠিয়েছিল। এর জবাবে কোম্পানি দুটি জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দুটির দর বাড়ছে।
এদিকে ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধির প্রসঙ্গেনাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা বলেন, কোম্পানিগুলো শেয়ারদর বৃদ্ধি বিএসইসির কাছে স্বাভাবিক মনে হয়নি। তাই কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে কমিশন। তিনি আরও বলেন, শেয়ারগুলোর দর বাড়ানোর ক্ষেত্রে যদি কোন অনিয়ম পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল ৮২ পয়সা। ৩০ এপ্রিল কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৩ টাকা ২৪ পয়সা। আলোচ্য সময় কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ২৬ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৯৮ পয়সা। কোম্পানিটির অনুমোদিত মূলধন একশ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৪৩ কোটি ১১ লাখ টাকা।
এদিকে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯৩ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা। আলোচ্য সময় কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩২ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ২ পয়সা। কোম্পানিটির অনুমোদিত মূলধন একশ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৪২ কোটি ৩৫ লাখ টাকা।
শেয়ারনিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- অতিরিক্ত ক্ষুধার পেছনে যে ভিটামিনের ঘাটতি দায়ী হতে পারে
- এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’
- যমুনায় ঝাঁপ দিলেন তরুণ, রহস্যজনকভাবে ঘটনাস্থল ছাড়লেন সঙ্গী তরুণী
- বাংলাদেশের পোশাক খাতে নতুন সংকট
- অভিবাসীদের জন্য বড় সুখবর, গুরুত্বপূর্ণ রায় আদালতের
- বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
- রিজার্ভ নিয়ে বড় আপডেট, বাংলাদেশ ব্যাংকের নতুন তথ্য প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের গেজেট নিয়ে বড় সিদ্ধান্ত
- স্বর্ণ ও রুপার দামে বড় ধস, কারণ জানলে অবাক হবেন
- আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে বড় শঙ্কা
- বেক্সিমকো ঋণ কেলেঙ্কারি, দুদকের জিজ্ঞাসাবাদে ১০ ব্যাংকার
- ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের
- রাজধানীর দিকে ধেয়ে আসছে বড় ভূমিকম্পের শঙ্কা
- বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত











