সমাপ্ত অর্থবছরের ৯ মাসে
মুনাফা থেকে লোকসানে শেয়ারবাজারের ১৪ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮টি খাতে ৩৯২টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এরমধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্সুরেন্স ও মিউচুয়াল ফান্ড খাত রয়েছে ১৫১টি প্রতিষ্ঠান। বাকি ১৪টি খাতে ২৪১টি কোম্পানির মধ্যে বহুজাতিক কোম্পানি ১২টি বাদে ২২৯টি কোম্পানি জুন ক্লোজিংয়ের। যেগুলো অর্থবছর শেষে ডিভিডেন্ড ঘোষণার প্রক্রিয়ায় রয়েছে।
এই ২২৯টি কোম্পানির মধ্যে সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুলাাই’২২-মার্চ’২৩) ১৪টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে চলে গেছে। অর্থাৎ কোম্পানিগুলো আগের ২০২১-২২ অর্থবছরে মুনাফায় ছিল, বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে লোকসানের মুখে পড়েছে।
কোম্পানিগুলো মধ্যে রয়েছে প্রকৌশল খাতে বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটো, রানার অটো, কাশেম ইন্ডাষ্ট্রিজ ও ইয়াকিন পলিমার; বিদ্যুৎ খাতে বারাকা পাওয়ার, ডেসকো ও পাওয়ারগ্রীড; চামড়া খাতে অ্যাপেক্স ট্যানারী ও লিগ্যাছি ফুটওয়ার; ফার্মা খাতে এসিআই এবং অবকাশ খাতে পেনিনসুলা চিটাগাং লিমিটেড।
কোম্পানিগুলো মধ্যে গত বছর ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে ১০টি কোম্পানি। বাকি ৪টি কোম্পানি ডিভিডেন্ড দেয়নি। গত বছর ২০২২ সালে কোম্পানিগুলোর মধ্যে যেগুলো ডিভিডেন্ড দিয়েছিল, লোকসানে থাকার কারণে এবছর ২০২৩ সালে সেগুলোর ডিভিডেন্ড নিয়েও শঙ্কার মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা।
তবে কোম্পানিগুলোর মধ্যে যেগুলোর রিজার্ভ ভালো বা ইতিবাচক, সে কোম্পানিগুলোর ডিভিডেন্ড হয়তো ডিভিডেন্ড দিতে পারে-এমনটি আশা করছেন বিনিয়োগকারীরা। কিন্তু যেগুলোর রিজার্ভ ভালো নয় কিংবা নেগেটিভ, সেগুলোর ডিভিডেন্ড নিয়ে তারা সন্দিহান।
কোম্পানিগুলোর মধ্যে ২০২২ সালে ডিভিডেন্ড দিয়েছে প্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাত ৫.৫০ শতাংশ ক্যাশ ও ৫.৫০ শতাংশ বোনাস, ইফাদ অটো ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস, রানার অটো ১০ শতাংশ ক্যাশ, কাশেম ইন্ডাষ্ট্রিজ ১.৫০ শতাংশ ক্যাশ; বিদ্যুৎ খাতের বারাকা পাওয়ার ১০ শতাংশ ক্যাশ, ডেসকো ১০ শতাংশ ক্যাশ ও পাওয়াগ্রীড ১০ শতাংশ ক্যাশ; চামড়া খাতের অ্যাপেক্স ট্যানারী ১০ শতাংশ ক্যাশ; ফার্মা খাতে এসিআই ৫০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস এবং অবকাশ খাতের পেনিনসুলা চিটাগাং ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
অন্যদিকে, প্রকৌশল খাতের বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন সন ও ইয়াকিন পলিমার এবং চামড়া খাতের লিগ্যাছি ফুটওয়ার বিনিয়োগকারীদের গতবছর ডিভিডেন্ড দেয়নি।
কোম্পানিগুলোর মধ্যে সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জুলাাই’২২-মার্চ’২৩) শেয়ারপ্রতি লোকসান হয়েছে প্রকৌশল খাতের বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪০ পয়সা, গোল্ডেন সনের ৫৬ পয়সা, জিপিএইচ ইস্পাতের ৬৮ পয়সা, ইফাদ অটোর ৩০ পয়সা, রানার অটোর ৪ টাকা ৩১ পয়সা ও কাশেম ইন্ডাষ্ট্রিজের ৭ পয়সা; বিদ্যুৎ খাতের বারাকা পাওয়ারের ১ টাকা ৫ পয়সা, ডেসকোর ৩ টাকা ৪৪ পয়সা ও পাওয়ারগ্রীডের ৪ টাকা ৬৬ পয়সা; চামড়া খাতের অ্যাপেক্স ট্যানারীর ৫ টাকা ৪০ পয়সা ও লিগ্যাছি ফুটওয়ারের ৯০ পয়সা; ফার্মা খাতের এসিআই’র ১ টাকা ৪৫ পয়সা এবং অবকাশ খাতের পেনিনসুলা চিটাগাংয়ের ২০ পয়সা।
কোম্পানিগুলোর মধ্যে পরিশোধিত মূলধন ও রিজার্ভ রয়েছে- প্রকৌশল খাতের বিডি থাই অ্যালুমিনিয়ামের মূলধন ১২৭ কোটি ৭৮ লাখ টাকা এবং রিজার্ভ ১৭৮ কোটি ৭৬ লাখ টাকা, গোল্ডেন সনের মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ এবং রিজার্ভ ৫৫ কোটি ৯ লাখ, জিপিএইচ ইস্পাতের মূলধন ৪৬০ কোটি ৮৫ লাখ এবং রিজার্ভ ৭০০ কোটি ৫১ লাখ, ইফাদ অটোর মূলধন ২৬৫ কোটি ৬০ লাখ এবং রিজার্ভ ৬৮১ কোটি ২৬ লাখ, রানার অটোর মূলধন ২৭ কোটি ৭৩ লাখ এবং রিজার্ভ ১০৮ কোটি ৪৬ লাখ এবং কাশেম ইন্ডাষ্ট্রিজের মূলধন ৪৬০ কোটি ৮৫ লাখ এবং রিজার্ভ ১৭৮ কোটি ৭৬ লাখ টাকা।
বিদ্যুৎ খাতের মধ্যে পরিশোধিত মূলধন ও রিজার্ভ রয়েছে- বারাকা পাওয়ারের মূলধন ১৭৩ কোটি টাকা এবং রিজার্ভ ১৮১ কোটি ২ লাখ টাকা, ডেসকোর মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ এবং রিজার্ভ ২ হাজার ২২৪ কোটি ৭২ লাখ এবং পাওয়ারগ্রীডের মূলধন ৭১২ কোটি ২৭ লাখ এবং রিজার্ভ ১ হাজার ৬৬৩ কোটি ৩৮ লাখ।
চামড়া খাতের অ্যাপেক্স ট্যানারীর পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা এবং রিজার্ভ ৩৮ কোটি ৮৩ লাখ টাকা এবং লিগ্যাছি ফুটওয়ারের মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা এবং রিজার্ভ ২৩ লাখ (নেগেটিভ )।
ফার্মা খাতের এসিআই লিমিটেডের পরিশোধিত মূলধন ৭৬ কোটি ২১ লাখ টাকা রিজার্ভ ৮৩১ কোটি ১৬ লাখ টাকা।
আর অবকাশ খাতের পেনিনসুলা চিটাগাংয়ের পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৭ লাখ টাকা এবং রিজার্ভ ১২৫ কোটি ৯৬ লাখ টাকা।
এতে দেখা যায়, মুনাফা থেকে লোকসানে যাওয়া ১৪টি কোম্পানির মধ্যে কেবল লিগ্যাছি ফুটওয়ারের রিজার্ভ নেতিবাচক। বাকি ১৩টি কোম্পানির রিজার্ভ ইতিবাচক।
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


