থানার সামনে তালাত মাহমুদের নেতৃত্বে ঘেরাও
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়েদ নূরের অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
বুধবার (২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে তালাত মাহমুদ লিখেন—“আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে।”
সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তারা ওসির পদত্যাগ চেয়ে স্লোগান দেন। অপরদিকে, পুলিশের সদস্যরা থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেয়।
সূত্র মতে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দে-কে পটিয়া স্টেশনে দেখতে পান এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাকে ধরে থানায় সোপর্দ করেন তারা।
তবে দীপঙ্করের বিরুদ্ধে কোনো মামলা না থাকায়, ওসি জায়েদ নূর তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে থানার ভেতরেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ আরও কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিদওয়ান সিদ্দিকী বলেন—“আমরা দীপঙ্কর দে-কে থানায় নেওয়ার পর পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমি নিজে ও আমাদের আরও কয়েকজন কর্মী আহত হই।”
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন—“তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবির কথা জানিয়েছে। আমরা বিষয়টি বিবেচনা করছি। আশা করি, দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে।”
মুসআব/
পাঠকের মতামত:
- বিনিয়োগ শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- এসএস স্টিলের ঋণ জটিলতা স্পষ্ট করল ইস্টার্ন ব্যাংক
- প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারা—ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
- বাজার স্থিতিশীল রাখতে মার্জিন রুলসের সময় বাড়ানোর দাবি
- যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে যেতেই বড় পদক্ষেপ পুতিনের
- ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক বাধ্যতামূলক ছুটিতে
- ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
- ভোজ্যতেল নিয়ে চূড়ান্ত খবর দিলেন বাণিজ্যমন্ত্রী
- বিএনপির নারী আসনে বড় সারপ্রাইজ—ছয় শিল্পী মাঠে
- পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে স্কুলছাত্রীর সঙ্গে, অতঃপর...
- গণভোট নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ, দেশজুড়ে বিক্ষোভ
- শান্তি আলোচনা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
- ডিএসইর দুই সিকিউরিটিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বে রদবদল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান
- পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!
- পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়
- বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন
- শেয়ারবাজারে আইপিও’র গতি ফেরাতে নীতিমালা পরিবর্তনের দাবি
- জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
- ১২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা
- যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!
- ঝালপ্রেমীদের জন্য বড় ঝুঁকি ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- টিকটক প্রেমে সব শেষ—স্বর্ণ-টাকা নিয়ে উধাও স্ত্রী
- দেশে আবারও ভূমিকম্প অনুভূত
- মনোনয়ন না পেয়ে বিস্ফোরক পোস্ট কনকচাঁপার
- যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান
- তালিকাভুক্ত ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
- হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা ও চুক্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ওয়ালটনের প্রস্তাবিত একীভূতকরণের সময়সূচি ঘোষণা
- টিয়ার-টু বন্ড ইস্যুতে সবুজ সংকেত পেল সিটি ব্যাংক
- নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
- ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- ২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে
- ভুয়া কলেই উধাও টাকা! অ্যাপলের জরুরি সতর্কবার্তা
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে














