‘মন্ত্রীর ছেলের সঙ্গে দেখা না করায়’ বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের সঙ্গে দেখা না করায় লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎ অফিসের (নেসকো) নির্বাহী প্রকৌশলী রবি চন্দ্র দাস।
তবে মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর নাম ব্যবহার করে কেউ অন্যায় কাজ করলে এর দায় তাঁর নয়।
হামলা-ভাঙচুরের বিষয়ে নির্বাহী প্রকৌশলী রবি চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ‘আমাকে সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের মাধ্যমে ডেকে পাঠান। আমি কেন তাঁর ডাকে তাঁর সঙ্গে দেখা করতে যাইনি, এই জন্য আজ (মঙ্গলবার) অফিসে এসে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল আমার ওপর চড়াও হন।’
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি আমাকে বলেন, বাইরে থেকে চাকরি করতে আসিস। তোর কোন বাপ তোকে আজ বাঁচাবে তাই দেখব—এই বলে আমার ওপর হামলা করে এবং অফিস ভাঙচুর করে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইদিন বেলা ২টার দিকে কালীগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) অফিসে যান উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরুন্নবীর নেতৃত্বে আট-দশজন। তাঁরা নির্বাহী প্রকৌশলী রবি চন্দ্র দাসের কক্ষে ঢুকে জানতে চান, মন্ত্রীর ছেলে ডাকার পরও তিনি কেন তাঁর সঙ্গে দেখা করতে যাননি। এত সাহস তিনি কোথায় পেলেন।
এই সময় রবি চন্দ্র দাসকে অকথ্য ভাষায় গালাগালসহ জামায়াত-শিবিরের লোক আখ্যা দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০ মিনিটের মধ্যে মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদের কাছে ক্ষমা চেয়ে আসতে বলেন তাঁরা। একপর্যায়ে তাঁরা অফিসের আলমারি, ডিজিটাল হাজিরা মেশিন ভাঙচুর করেন। এ সময় উপ-সহকারী প্রকৌশলী ও কর্মচারীদেরও মারধর করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি তো কিছুই জানি না ভাই। কেন জানি এরা আমার নামে ষড়যন্ত্র করতেছে। আমি তো কিছুই বুঝতেছি না। আমি আজ দুপুরে আমার বন্ধুর ছোট ভাইয়ের বউ ভাতের দাওয়াতে গেছিলাম। আর আমি যে ওখানে গিয়ে ভাঙচুর করেছি, তার কোনো ছবি আছে তাদের কাছে? আমি বিদ্যুৎ অফিসে যাইনি।’
সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদও অভিযোগ অস্বীকার করেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে তাঁকে দেখা করতে হবে কেন? আর আমি তাঁকে ডাকছি তার কোনো প্রমাণ আছে? আমার বাবা একজন মন্ত্রী আর আমি একটা দায়িত্বের জায়গা থেকে এ ধরনের কাজ কেন করব? তিনি যে সরকারবিরোধী লোক, তা তাঁর বক্তব্যেই বোঝা যায়।’
অফিস ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে রাকিবুজ্জামান আহমেদ বলেন, ‘কেউ যদি আমার নাম ভাঙায়, সেই দায় কি আমার?’
এই বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিষয়টি জানি, কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভাঙচুরের বিষয়টি শুনেছি। তবে অফিশিয়ালি কোনো লিখিত অভিযোগ পাইনি।’
শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













