×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন

২০২৬ নভেম্বর ২৫ ১৪:২৪:৫৮
ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান এবং শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে এ লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ২০ পয়সা।

অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩ টাকা ৩২ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ৩ টাকা ৮১ পয়সা। ফলে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের ঘাটতি ৪৯ পয়সা কমেছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬ হাজার ২৩ টাকা ১২ পয়সা। এর আগের হিসাব বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬ হাজার ২৫ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির পক্ষ থেকে আর্থিক সূচকের পরিবর্তনের কারণ হিসেবে জানানো হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। মূলত বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় কমে যাওয়ায় এ উন্নতি হয়েছে। একইভাবে পণ্য ও অন্যান্য ব্যয় বাবদ অর্থ পরিশোধ কম হওয়ায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থ প্রবাহেরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে। এর প্রধান কারণ হিসেবে নগদ অর্থ ও নগদ অর্থের সমতুল্য সম্পদ কমে যাওয়া, মজুত পণ্য বেড়ে যাওয়া এবং চলতি দায় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে