×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের

২০২৬ নভেম্বর ২৩ ১৫:৩৭:৪৫
অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ক্যানসারে আক্রান্ত বলেও জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা, রোগের ধরন কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

সম্প্রতি কলকাতার অ্যাপোলো হাসপাতালের একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে হাসপাতালের করিডোরে কয়েকজন ব্যক্তিকে চলাচল করতে দেখা যায়। এ ভিডিওকে কেন্দ্র করে শামীম ওসমানের কলকাতায় অবস্থানের বিষয়টি সামনে আসে।

তিনি ঠিক কবে কলকাতায় গেছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন কি না এবং ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শামীম ওসমানের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে তার পরিবার কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে