×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

২০২৬ নভেম্বর ২৩ ১৫:৩৩:২০
দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সমতা লেদারের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে। অন্যদিকে, ড্রাগন সোয়েটারের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয়, নগদ অর্থপ্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমতা লেদার

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ পয়সা।

এদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ ঋণাত্মক ৪২ পয়সা ছিল।

এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ১৪ টাকা ৩৭ পয়সা।

ড্রাগন সোয়েটার

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪ পয়সা।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৫২ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৬৩ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে যা ছিল ১৩৮ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় টার্নওভার বা বিক্রির পরিমাণ কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় হ্রাস পেয়েছে। একই কারণে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহও কমেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে