×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

২০২৬ নভেম্বর ১৮ ১৫:০২:৩১
বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক: টানা তিন কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। বাজারে দুর্বল নজরদারি ও কারসাজিচক্রের তৎপরতার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, বাজারে যথাযথ মনিটরিংয়ের ঘাটতি রয়েছে। পাশাপাশি কারসাজিচক্র নিজেদের স্বার্থ হাসিলে সক্রিয় থাকায় বাজারে স্থিতিশীলতা ফিরছে না। মাঝেমধ্যে সূচক ঊর্ধ্বমুখী হলেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় কাজ করছে। ফলে লেনদেনে অংশ নেওয়ার আগে তারা বাজার পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। লোকসানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাধারণ বিনিয়োগকারীরাও এখন অনেক বেশি সতর্কতার সঙ্গে শেয়ার কেনাবেচা করছেন। তবে পতন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন তারা।

এদিকে, আজ ১৮ নভেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও আর্থিক অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও নিম্নমুখী ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.০৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ০.৫২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪.৯০ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮.৪৮ পয়েন্টে পৌঁছেছে।

আজ ডিএসইতে মোট ৩৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৩৯টির শেয়ারদর বেড়েছে, ১৬৬টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত ছিল।

দিনটিতে ডিএসইতে মোট প্রায় ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৩৯ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১১৯ কোটি ১৭ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে।

আজ সিএসইতে মোট ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৬টির দর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৭০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৩.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসে সূচকটি ৪৭.৭৩ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে