×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস

২০২৬ নভেম্বর ১৮ ০৯:১০:৫৮
আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের একটি কথিত ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। ফাঁস হওয়া অডিওটিতে এক নেতার সঙ্গে কথোপকথনে আগামী ১৯ নভেম্বরের কথিত লকডাউন কর্মসূচিতে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের অন্তত তিনটি করে বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায় তাঁকে। এই ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে তাঁর অতীত কর্মকাণ্ড।

ফোনালাপে আগুন দেওয়ার নির্দেশ

ভাইরাল হওয়া ফোনালাপে আ. ক. ম. মোজাম্মেল হককে দলীয় এক নেতার সঙ্গে আলাপকালে সহিংসতা ছড়ানোর নির্দেশ দিতে শোনা যায়। ১৯ নভেম্বরের কথিত লকডাউনে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উপন্যাস

এই অডিও ফাঁসের পর মোজাম্মেল হকের অতীত ইতিহাস নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বহু বছর আগেই তাঁর জীবনের সর্বশেষ উপন্যাস ‘দেয়াল’-এ মোজাম্মেল চরিত্রের এক লোমহর্ষক ও ভয়াবহ দিক তুলে ধরেছিলেন।

উপন্যাসটির উদ্ধৃতি দিয়ে জানানো হয়:

দেশ স্বাধীনের পরপরই এক নবদম্পতি গাড়িতে করে যাওয়ার সময় টঙ্গীর তৎকালীন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে। তারা চালক ও নববধূর স্বামীকে হত্যা করে মেয়েটিকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। তিন দিন পর টঙ্গী ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

দেশজুড়ে তোলপাড় শুরু হলে বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসের মোজাম্মেলকে গ্রেপ্তার করেন। তখন মোজাম্মেল মেজর নাসেরকে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেয় এবং হুমকি দেয় যে, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে সে ছাড়া পাবে এবং মেজর নাসেরই বিপদে পড়বেন। মেজর নাসের ঘুষ প্রত্যাখ্যান করে তাকে ফাঁসিতে ঝোলানোর হুঁশিয়ারি দেন।

পরবর্তীতে মোজাম্মেলের বাবা, দুই ভাই এবং টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কাছে গিয়ে পায়ে পড়ে কান্নাকাটি করে দাবি করেন যে, মেজর নাসের মিথ্যা খুনের মামলায় মোজাম্মেলকে ফাঁসিয়েছেন এবং তিন লাখ টাকা না দেওয়ায় টঙ্গীতে কোনো ‘আওয়ামী লীগের শুয়োর’ রাখবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এ কথা শুনে বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে মোজাম্মেলকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এবং মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে দেওয়ার জরুরি আদেশ দেন। ছাড়া পাওয়ার পর মোজাম্মেল মেজর নাসেরকে তাঁর বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণও করেছিল বলে উপন্যাসটিতে উল্লেখ রয়েছে।

সাম্প্রতিক ফোনালাপ ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে হুমায়ূন আহমেদের সেই লেখার অংশটি আবারও সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে