×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য

২০২৬ নভেম্বর ১৬ ১৬:৫৭:৪৭
গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবিক ও সংযত ভূমিকার প্রশংসা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। তাঁর মতে, জুলাই-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যে আচরণ করছে, তা দলটির উপলব্ধি করা উচিত।

গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্যে পিনাকী ভট্টাচার্য অতীতের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় বিএনপি একই ধরনের পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারত।

তাঁর দাবি, গোপালগঞ্জে গত দুই দিনে আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে, শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় বিএনপি এমন কিছু করলে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হতে পারতেন। এ বিষয়ে কেউ দ্বিমত করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

পিনাকী ভট্টাচার্যের মতে, গোপালগঞ্জে সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক—শেখ হাসিনা এমনটাই প্রত্যাশা করেন। তিনি এটিকে শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে বলেন, আগের সরকারের সময় বিরোধী দলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং বর্তমান সময়ের আচরণের মধ্যে পার্থক্য রয়েছে।

বক্তব্যে বিএনপির সমালোচনার বিষয়টিও তুলে ধরেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, জুলাই-পরবর্তী সরকার হিসেবে বিএনপির রাজনৈতিক ব্যর্থতা থাকতে পারে এবং দলটির সমালোচনাও করা যেতে পারে। তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মৌলিক পার্থক্যের বিষয়টি ভুলে যাওয়া উচিত নয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই পরবর্তী সরকার হিসেবে বিএনপিরে আমরা যতই ক্রিটিক করি না কেন, আওয়ামী লীগের সাথে এই তফাৎটা মনে রাইখেন। বিএনপি যতই খারাপ হোক, আওয়ামী লীগের ওই লেভেলে যাইতে পারবে না। ওই লেভেলে যাক, এইটাও আমরা চাই না।”

পিনাকীর ভাষ্য, বিএনপির রাজনৈতিক ব্যর্থতা নিয়ে সমালোচনা করা এক বিষয়, আর আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে দলটির তুলনা করা আরেক বিষয়। এই দুই বিষয়কে আলাদা করে দেখার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আওয়ামী লীগের উদ্দেশে পিনাকী ভট্টাচার্য বলেন, দলটির উপলব্ধি করা উচিত যে জুলাই-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও মানুষ হিসেবে বিবেচনা করে আচরণ করছে।

তাঁর বক্তব্যে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযত ভূমিকার প্রশংসার পাশাপাশি আওয়ামী লীগের প্রতি একটি রাজনৈতিক বার্তাও উঠে এসেছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে