×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

২০২৬ নভেম্বর ১৬ ১৬:৪৭:০৯
সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে গাজীপুরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আরও দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গাজীপুরে সোমবার পর্যন্ত ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং আশপাশের শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে